চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসে শিক্ষার্থীকে চড়, টিফিন বক্সে পিস্তল নিয়ে এসে শিক্ষককে গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 21, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুই ব্যক্তি, একজন হাসছেন, অন্যজন হাসপাতালে শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

গঙ্গানদীপ সিং

গঙ্গানদীপ সিং একটি বেসরকারি স্কুলের শিক্ষক। তিনি পদার্থবিদ্যা পড়ান। এই সপ্তাহের শুরুতে ক্লাস চলাকালে এক শিক্ষার্থীকে চড় মারেন তিনি। এরই জেরে পরদিন ওই শিক্ষার্থী টিফিন বক্সে করে একটি পিস্তল নিয়ে এসে ওই শিক্ষককে গুলি করে। বর্তমানে আহত ওই শিক্ষক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার ২১ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার ২০ আগস্ট ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের উধম সিং জেলায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তরাখণ্ডের উধম সিং নগরের একটি বেসরকারি স্কুলে পদার্থবিদ্যা পড়ান গঙ্গানদীপ সিং কোহলি। এই সপ্তাহের শুরুতে এক ছাত্রকে তিনি চড় মেরেছিলেন। বুধবার ওই ছাত্র তার টিফিন বক্সে একটি পিস্তল নিয়ে আসে এবং শিক্ষক কোহলিকে পিঠে গুলি করে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি গুরু নানক স্কুলের। ওই ছাত্রের গুলি শিক্ষকের পিঠ থেকে ঘাড়ে লেগেছিল। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার জরুরি অস্ত্রোপচার করা হয়। তার চিকিৎসার তত্ত্বাবধানকারী ডা. মায়াঙ্ক আগরওয়াল নিশ্চিত করে বলেন, গুলিটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষকের অবস্থা অপরিবর্তিত রয়েছে। আরও পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হবে বলে তিনি জানান।

পুলিশের মতে, সমরথ বাজওয়া নামে ওই ছাত্র লাঞ্চ বক্সের ভেতরে পিস্তলটি লুকিয়ে ক্লাসরুমে নিয়ে আসে। দুপুরের বিরতির পরে যখন ওই শিক্ষক ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ছেলেটি তার টিফিন বক্স থেকে অস্ত্রটি বের করে শিক্ষকের ওপর গুলি চালায়। এরপর ছাত্রটি পালানোর চেষ্টা করলেও অন্যান্য শিক্ষকরা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা।

নাবালক হওয়ায় পুলিশ ওই ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করেছে। ওই শিক্ষার্থী কীভাবে আগ্নেয়াস্ত্রটি পেল সেটা তদন্ত করছে কর্তৃপক্ষ। পিস্তলটিও জব্দ করা হয়েছে।

Tags: উত্তরাখণ্ড রাজ্যেভারত
Previous Post

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

Next Post

আশুলিয়ায় ছয়জনকে গুলি করে লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠন

Next Post
শেখ হাসিনা ৩২ জুন বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় ছয়জনকে গুলি করে লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠন

আতঙ্কিত নারী মুখ ঢাকা মুখ, মানসিক চাপ ও উদ্বেগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ: যুবদল কর্মীসহ অভিযুক্ত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT