চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে মেলেনি মায়ের দেহ, পূজার হৃদয়ে শুধু স্মৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 21, আগস্ট 2025
in বিনোদন
A A
প্রাচীন নৃত্যশিল্পীর মুখের ছবি, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্মান্তিক এক দুর্ঘটনায় মা প্রতিমা বেদীকে হারিয়েছিলেন অভিনেত্রী পূজা বেদী। অভিনেত্রীর মা প্রতিমা বেদী ছিলেন এক খ্যাতনামা মডেল এবং নৃত্যশিল্পী। সম্প্রতি সেই মা ও তার বিচিত্র জীবন সম্পর্কেই কথা বললেন এই অভিনেত্রী।

নিজের শর্তে জীবন যাপনের জন্যই পরিচিত ছিলেন মডেল ও নৃত্যশিল্পী প্রতিমা বেদী। ১৯৯৮ সালে পাহাড়ে গিয়ে ভূমিধসে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যু হয় তার। খুঁজে পাওয়া যায়নি দেহ। মেলেনি অনেক উত্তর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাকে নিয়ে স্মৃতির ঝাঁপি উজাড় করেছেন পূজা। প্রতিমাকে স্মরণ করে বললেন যেভাবে তিনি জীবন কাটিয়েছিলেন, সেভাবেই মৃত্যু বরণ করেছিলেন। পাহাড়ের কোলে শেষ যাত্রা, আর তার দেহ কোন দিন খুঁজে পাওয়া যায়নি। তবু মেয়ের বিশ্বাস—মা সত্যিই এক মহিমাময় বিচিত্র জীবন যাপন করেছিলেন।

পূজার কথায়, “মায়ের চলে যাওয়া নিয়ে অনেক আক্ষেপ আছে। তিনি পঞ্চাশও ছুঁতে পারলেন না। কত কিছুই করার ইচ্ছা ছিল আমাদের একসঙ্গে। কত স্বপ্নই অপূর্ণ থেকে গেল। মা ছিলেন এমন এক নারী, যিনি নিজের ইচ্ছে মতো বাঁচতেন। তিনি যেমন জীবন বেছে নিয়েছিলেন, তেমনই নিজের মৃত্যুও বেছে নিলেন। মা সব সময় বলতেন, প্রকৃতির কোলে মিলিয়ে গিয়ে তার সঙ্গে একাকার হয়েই বিদায় নিতে চান। আর শেষ পর্যন্ত সত্যিই তিনি সেই স্বপ্নের মতোই প্রকৃতির কাছে ফিরে গেলেন।”

নিজের শর্তে বেঁচেছেন প্রতিমা। তিনি চাননি মৃত্যুর পর কোনও শ্মশানে নিয়ে গিয়ে প্রথাগত শেষকৃত্যের আড়ম্বরের মধ্যে তাঁকে বিদায় জানানো হোক। পূজা বলেন, “মা সব সময়ই চেয়েছিলেন প্রকৃতির কোলে মিলিয়ে যেতে, আর সেটাই তাঁর কাছে ছিল জীবনের মহা-সমাপনী অনুষ্ঠান। ঠিক সেভাবেই সব কিছু ঘটল। তাঁর দেহ আর কোনও দিন খুঁজে পাওয়া যায়নি। জানেন তো, তিনি একাকার হয়ে গিয়েছিলেন মহাবিশ্বের সঙ্গে, মাটির সঙ্গে। তিনি ছিলেন এক দুর্বার শক্তি, এক অনন্ত সত্তা।”

মৃত্যু সম্পর্কে কি কোন পূর্বাভাস পেয়েছিলেন প্রতিমা? জানতে চাওয়া হলে পূজার উত্তর, “তিনি একদিন হঠাৎ আমার কাছে এলেন। নিজের উইল লিখে আমাকে দিলেন, গয়না আমার হাতে তুলে দিলেন, সব নথিপত্র, সম্পত্তির কাগজপত্র আমার হাতে দিলেন। আর শুধু বললেন, ‘কখন কী হয়ে যায়, কেউ জানে না।’

তারপর প্রতিমা চলে গেলেন কুলু-মানালি। যাওয়ার আগে কন্যা পূজাকে লিখে গেলেন বারো পৃষ্ঠার এক চিঠি যেখানে জন্ম থেকে শৈশব, সম্পর্ক থেকে বিবাহ, সন্তান থেকে নৃত্যের সাধনা সবটুকু জীবনের গল্প এক সুতোয় গেঁথে দিয়েছিলেন। চিঠির শেষে লিখলেন, ‘আমি এখন কুলুতে আছি। কুলু মানে দেবতাদের উপত্যকা। আমার জীবনের জন্য, আমার প্রতিটি শ্বাসের জন্য, সব দেবতা-দেবীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি সুখী। আমি ভীষণ, ভীষণ সুখী।’

সেটিই ছিল তার কাছ থেকে শেষ বার্তা, শেষ চিহ্ন। আবেগে ভেসে পূজা বললেন, “কী অদ্ভুত যাত্রা,  কী অপরূপ জীবন, কী অসাধারণ নারী আর কী অনন্য একজন মা ছিলেন তিনি।”- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অভিনয়বলিউডমাসিনেমা
Previous Post

এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস

Next Post

ভিপি পদে না দাঁড়ানোর জন্য বিভিন্ন নাম্বার থেকে কল আসছে: উমামা ফাতেমা

Next Post
উমামা ফাতেমা ভিপি পদে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিপি পদে না দাঁড়ানোর জন্য বিভিন্ন নাম্বার থেকে কল আসছে: উমামা ফাতেমা

একটি দম্পতি প্রেমের গল্পের দৃশ্য, তারা হাসছে এবং হাতে হাত ধরে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দিনে ‘ওয়ার ২’ এর যতো রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT