চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবিলা-শিমুলদের মাথাব্যথার কারণ কে এই জাকির?

টাইগার জাকির সমস্ত বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে যাক, এমনটাই চান অভিনেতা পাভেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 21, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শিমুল হাসান হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজন প্রচার চলছে। এ সিজনে কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষি আলম) ও শিমুলদের সঙ্গে এবার নিয়মিত দেখা মিলছে নতুন চরিত্র জাকির (সাইদুর রহমান পাভেল)-এর।

নোয়াখালীর বজরা বাজার থেকে উড়ে এসে ব্যাচেলরদের ফ্ল্যাটে রীতিমতো জুড়ে বসেছেন তিনি। অতিথি হিসেবে ‘বজরা বাজারের জাকির’ এই ফ্ল্যাটে উঠলেও এখন দর্শকদের কাছে তিনি পরিচিত ‘টাইগার জাকির’ নামে।

ইতোমধ্যে নাটকটির ২৪টি পর্ব প্রচার হয়েছে, যা বঙ্গ অ্যাপে দেখা যাচ্ছে, পাশাপাশি সপ্তাহের প্রতি বৃহস্পতি এবং শুক্রবার চ্যানেল আই টিভি এবং বুম ফিল্মসের ইউটিউবেও পর্বগুলো প্রচার হচ্ছে।

পূর্বের সিজনে জাকিরকে কদাচিৎ দেখা মিললেও এখন তিনি ব্যাচেলরদের ফ্ল্যাটে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন! কাবিলা, শিমুলদের সঙ্গে প্রতি পর্বেই যেন তার খুনসুটি লেগে থাকছে, যা দেখে বিনোদিত হচ্ছে সিরিজটির দর্শকরা।

‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিংয়ে মাসের প্রায় দুই সপ্তাহ সময় দিতে হচ্ছে পাভেলকে। চ্যানেল আই অনলাইনকে বললেন, আগে নাটক দেখতাম তখন মনে হতো ইশ এই মানুষগুলোর সঙ্গে আমিও যদি থাকতে পারতাম। যদি অমি ভাইয়ের ডিরেকশনে কাজ করতে পারতাম! কিন্তু এখন মাসের বেশীরভাগ শুটিংয়ে সময় এখানে দিতে হয়। বুঝতে পারছি প্রতিটি মানুষ কতটা মজার এবং জলি মাইন্ডের। এখন কাজের সুযোগ পেয়ে সবার কাছ থেকে শিখছি এবং ভালো করার চেষ্টা করছি। স্পেশালি অমি ভাই ডিরেক্টর বা মেন্টর সবকিছুর ঊর্দ্ধে তিনি বড়ভাই এবং বন্ধু।

সাইদুর রহমান পাভেল বলেন, আমি চেষ্টা করছি ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে টাইগার জাকির ক্যারেক্টার সমস্ত বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে যাক, তারা এনজয় করুক। এবার যেহেতু অভিনয়ের বেশি সুযোগ পেয়েছি চেষ্টা করছি কাজে লাগাতে। দর্শকরাই বলুক, কাবিলা, পাশা, হাবু, শিমুলদের পাশাপাশি জাকির অভিনয় করে ফাটিয়ে ফেলছে।

জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট’র পাশাপাশি অন্যান্য নাটকেও কাজ করছেন পাভেল। তিনি বলেন, শুধু ব্যাচেলর পয়েন্ট না, আমি সবকাজে ভালো করার চেষ্টা করি। অমি ভাই সুপারহিট ডিরেক্টর তার কাজে বেশি মনোযোগী থাকবো এমন না, নতুন ডিরেক্টর ভাই যারা আছেন, তাদের কাজের প্রতিও আমার একই চেষ্টা থাকে। যেহেতু এখন ব্যাচেলর পয়েন্ট শুটিং চলছে, এ কারণে এখানে সময়টা একটু বেশি দেয়া হচ্ছে।

Tags: অমিকাজল আরেফিন অমিকাবিলানাটকব্যাচেলর পয়েন্ট সিজন ৫লিড বিনোদনশিমুলসিনমোহাবু
Previous Post

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

Next Post

ভুলত্রুটি শুধরে ভালো করতে চায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশি ফুটবল দলের অনুশীলন চলাকালে খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুলত্রুটি শুধরে ভালো করতে চায় বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবল দল লাওসের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে লাওসের পথে আফঈদা-স্বপ্নারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT