চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে আর হেয় করতে চাননা, প্রশংসা পাচ্ছে অপুর আলাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 21, আগস্ট 2025
in বিনোদন
A A
অভিনেত্রী অপু বিশ্বাস শাকিবের সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী অপু বিশ্বাস জানালেন, প্রাক্তন স্বামী শাকিব খানকে আর ছোট করতে চান না। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শাকিবকে ঘিরে অপু ও বুবলীর মধ্যে বাকযুদ্ধ চললেও এবার ভিন্ন সুরে কথা বললেন অপু।

তিনি জানান, অযথা প্রতিযোগিতায় না গিয়ে, নিজের মর্যাদা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ‘আইজ অন’-এর সেলিব্রিটি শো স্টার ডায়েরিতে অপু বিশ্বাস খোলামেলা ব্যাখ্যা দেন এ প্রসঙ্গে।

অপু বিশ্বাস বলেন, “আমার কাছে মনে হয় আমি কি একটু বেশি মানুষটাকে (শাকিব খান) ছোট করার চেষ্টা করছি? আমার তো মেধা বুদ্ধি আছে। মানুষগুলোর সঙ্গে (শাকিব ও তার পরিবার) আমার অনেক পুরোনোভাবে মেশা। তাদের থেকে অনেক ভালোবাসা রেসপেক্ট পেয়েছি। সেই মর্যাদার জায়গা থেকে মনে হয়েছে এনাফ ইজ এনাফ। মনে হচ্ছে, ওই মানুষটাকে ছোট করা হচ্ছে। যেটা আমি কখনোই কামনা করি না।”

সোশ্যাল মিডিয়াতে সবকিছু ওপেন উল্লেখ করে অপু বলেন, আমার ছেলে আব্রাম গান খুব পছন্দ করে। ওর বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও যখন পোস্ট করি, পরে অন্যজন আরেকটি ভিডিও পোস্ট দেয়, যা দেখে আমার খুব খারাপ লেগেছে। তখন আমার মনে হয়, আমার নিজেকে স্টপ হওয়া দরকার। তাহলেই সব ঠিকঠাক।

এদিকে, কিছুদিন আগে আমেরিকায় শাকিবের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন বুবলী। এরপরেই নেটিজেনরা অপেক্ষা করছিলেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য। তবে নতুন এক সাক্ষাৎকারে ভক্তরা দেখলেন এক বদলে যাওয়া অপু বিশ্বাসকে! তিনি জানান, তার অ্যাডমিনরা ছবিগুলো তাকে পাঠিয়েছিলো, তিনি দেখেছেনও। তবে এসব নিয়ে তার আহামরি কিছু বলার নেই।

অপু বিশ্বাস আরও বলেন, লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। কী হয়েছিলো ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না। আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি এখানে, কিছুটা সময় করা হয়ে গিয়েছিলো।

অপু বিশ্বাস বলেন, আমি ১৫ জুন ফেসবুকে পোস্ট দিয়ে ওইদিন এইসব শেষ করে দিয়েছি। স্টপ করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা আমাদের মধ্যে অনেক বড় সেতুবন্ধন। তিনি আর কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেতে চান না। এবং তিনি এটাও বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই শাকিব খানকে ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও কামনা করি না।

অপুর এমন বক্তব্যে নেটিজেনদের কাছে প্রশংসা পাচ্ছে! ভক্তদের মতে, অপু বিশ্বাস অনেকটাই বদলে গেছেন। সাক্ষাৎকারটি ‘আইজ অন’ চ্যানেলের আগের রেকর্ড ভেঙেছে। এতদিন দর্শক আগ্রহে সবচেয়ে ভিউ ছিল পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ এর সালমান শাহকে নিয়ে পর্ব। সেটি টপকে গেছে সমৃদ্ধির নেয়া অপুর এই সাক্ষাৎকার।

এই চ্যানেলের আলোচিত শো এর মধ্যে রয়েছে কিংবদন্তি আলমগীর এর পডকাস্ট ‘আমি আলমগীর’, কিংবদন্তি সোহেল রানা’র পডকাস্ট ‘আমি সোহেল রানা’, কিংবদন্তি দেলোয়ার জাহান ঝন্টুর পডকাস্ট ‘ঝন্টু টকস’, জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর-এর পডকাস্ট ‘আঁখির গল্প ‘পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন ‘, সেলিব্রিটি শো ‘স্টার ডায়েরি ‘, ‘ স্ট্রেইট কাট তুষার ‘ ‘ফিল্মোগ্রাফি’।

Tags: অপু বিশ্বাসপরিবারবুবলীলিড বিনোদনশাকিবশাকিব খানসন্তানসিনেমা
Previous Post

অফিসিয়ালি লঞ্চ করল গুগল পিক্সেল ১০ সিরিজের ফোন

Next Post

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অধ্যাপক আলী রীয়াজের বৈঠক

Next Post
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও অধ্যাপক আলী রীয়াজের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অধ্যাপক আলী রীয়াজের বৈঠক

টেনিস খেলোয়াড়রা ট্রফি নিয়ে পান করছে একে অপরের সাথে চুম্বন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিনে ৪ ম্যাচ খেলা জুটির ইউএস ওপেন জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT