চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ বছরের সাজাপ্রাপ্ত কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে মুক্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 20, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের মুক্তির জন্য আদালতের বাইরে সাংবাদিক ও আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ১২ বছর গৃহবন্দী থাকার সাজা দেওয়ার পর করা আপিল বিভাগ এ রায় ঘোষণা দিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার বোগোটার উচ্চ আদালতের রায়ে এ আদেশ দেয়া হয়।

এতে বলা হয়, উরিবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবেন। আদালত বলেছে, মনে হয় না তিনি পালিয়ে যাবেন। উরিবের দোষী সাব্যস্ততা বহাল রাখতে বা বাতিল করতে আদালতের ১৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। যদি সময়সীমা অতিক্রম করে, তাহলে বিচার বাতিল করা হবে এবং উরিবে মুক্তি পাবেন।

এর আগে আইনের অপব্যবহারের অভিযোগে তাকে ১২ বছর গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়েছিল।

এতে বলা হয়, এই মাসের শুরুর দিকে ঘোষিত তার এই সাজা কলম্বিয়ার ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের রায়। তাকে সম্ভাব্য দীর্ঘতম কারাদণ্ড দেওয়া হয়।

উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে ডানপন্থী আধাসামরিক বাহিনীকে বামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার সময় নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। তার সাথে তাদের যোগসূত্র সম্পর্কে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত করা হয়। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন উরিবে।

এছাড়াও অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত উরিবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং আমেরিকান ডানপন্থীদের সাথে তার সম্পর্ক এখনো বিদ্যমান।

৭৩ বছর বয়সী এই ব্যক্তি ১ আগস্ট থেকে তার নিজ শহর মেডেলিনের কাছে রিওনেগ্রোতে তার বাড়িতে গৃহবন্দী রয়েছেন। তিনি তার সাজার বিরুদ্ধে আপিল করেন। এতে যুক্তি দেখান, তার মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কলম্বিয়ার বামপন্থীদের দ্বারা প্ররোচিত। আর এর নেতৃত্বে রয়েছে বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যার।

উরিবে এক্স-এ এক বার্তায় লিখেছেন ‘ঈশ্বরকে ধন্যবাদ, সংহতি প্রকাশের জন্য সহকর্মী কলম্বিয়ানদের ধন্যবাদ। আমি আমার স্বাধীনতার প্রতিটি মুহূর্ত কলম্বিয়ার স্বাধীনতার জন্য উৎসর্গ করব।

Tags: কলম্বিয়া
Previous Post

সাতক্ষীরায় লবণাক্ত চিংড়ি ঘেরের পাড়ে অমৌসুমী তরমুজ চাষ

Next Post

মেসির সঙ্গে অবসর নিতে চান সুয়ারেজ

Next Post
মেসি ও সুয়ারেজ একসঙ্গে অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে অবসর নিতে চান সুয়ারেজ

অমিতাভের বাংলো প্রবল বৃষ্টিতে পানিতে ডুবে গেছে, পরিস্থিতি বিপর্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অমিতাভের বাংলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT