চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধান বাধ্যতামূলক ছুটিতে, তদন্তে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 20, আগস্ট 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ছুটিতে থাকবেন, আর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে শাহীনুল ইসলামের ছুটিতে পাঠানোর দাবি জানান।

বাংলাদেশ ব্যাংক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন একজন ডেপুটি গভর্নর এবং দু’জন নির্বাহী পরিচালক। তাদের সহায়তা করবে তথ্যপ্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলো।

সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওর সূত্র ধরে এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও শাহীনুল ইসলাম ভিডিওটিকে ভুয়া বলে দাবি করেন, প্রাথমিক যাচাইয়ে বাংলাদেশ ব্যাংক ভিডিওর সত্যতা পেয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকের তদন্ত কমিটিও এই অভিযোগ খতিয়ে দেখবে।

২০২৩ সালের নভেম্বর মাসে বিএফআইইউ এনায়েত উল্লাহ ও তার পরিবারের মালিকানাধীন ৫০টি অ্যাকাউন্টে থাকা ১২০ কোটি টাকা ফ্রিজ করে। তবে চলতি বছরের এপ্রিলে ব্যাংক আল-ফালাহর চারটি অ্যাকাউন্ট পুনরায় ফ্রিজ না করে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়। আদালতের আদেশে ওই টাকার হিসাব যাচাই করে দুদক জানতে পারে, প্রকৃত অর্থ রয়েছে ১০১ কোটি টাকা। বাকি অর্থ উত্তোলনের অনুমতি কীভাবে দেওয়া হলো, তা নিয়ে তদন্ত চলছে।

শাহীনুল ইসলাম জানিয়েছেন, ব্যবসা পরিচালনার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানকে সীমিত অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়, এনায়েত উল্লাহর ক্ষেত্রেও তাই করা হয়েছে। তিনি দাবি করেন, এখানে কোনো অনৈতিকতা নেই। আর ভিডিও নিয়ে বলেন, “কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে হেয় করার জন্য মিথ্যা ও মনগড়া কিছু ছড়িয়েছে।”

জানা গেছে, ভিডিওটি প্রথমে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছড়ালেও সোমবার তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তদন্তে নামে গোয়েন্দা সংস্থাগুলো।

২০২৩ সালের আগস্টে বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন। এরপর দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। যদিও গভর্নরের নেতৃত্বাধীন সার্চ কমিটির তালিকায় তার নাম ছিল না। তাকে নিয়োগ দেওয়ার পেছনে রাজনৈতিক সুপারিশ ছিল- এমন আলোচনাও রয়েছে।

Tags: ড. আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংকবিএফআইইউভিডিও ভাইরাল
Previous Post

হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Next Post

বিশেষ অভিযানে তেজগাঁও থেকে গ্রেপ্তার ৫৬

Next Post
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ অভিযানে তেজগাঁও থেকে গ্রেপ্তার ৫৬

তৃতীয় তিস্তা সেতুর দৃশ্য, দীর্ঘ সেতু ও সড়ক, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় তিস্তা সেতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT