চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা আমাদের সন্তানের বয়সী, ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে: সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 19, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাপ্রধানের সামরিক পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআরের সৌজন্যে

বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে নানা ধরনের কটূক্তির প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ নিয়ে বিরক্ত বা অখুশি হওয়ার কোনো কারণ নেই। যারা এমন সমালোচনা করছে, তারা অনেকেই আমাদের সন্তানের বয়সী। সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং একদিন এ জন্য অনুতপ্ত হবে। 

মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।

দেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, যা এর আগে হয়নি। তাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। দূরত্ব থাকলে তা কমাতে হবে। সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, তাই দায়িত্ব পালনে অবশ্যই পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।

এক সেনাসদস্যের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

এ ছাড়া এক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও তদন্তাধীন আছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, অভিযোগ সত্য হলে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তবে কোনো সেনাসদস্যের বিচার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথাকথিত ‘ট্রায়াল’-এর ভিত্তিতে করা হবে না।

রাষ্ট্র একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে বিপুল অর্থ ব্যয় করে উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অপরাধে জড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। শুধু অপরাধে জড়ানোর পর তাকে অব্যাহতি দিলে সমস্যার সমাধান হয় না, বরং সেটি রাষ্ট্রের সম্পদের অপচয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্য প্রচার বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। তার ভাষায়, এসব বিভ্রান্তিকর তথ্য দেখে প্রভাবিত হওয়া উচিত নয় এবং কাউকে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না।

সেনা কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে। তারাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।

Tags: জেনারেল ওয়াকার-উজ-জামানসেনাপ্রধান
Previous Post

১৫ দফা দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

Next Post

‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বৈঠক শেষে যা জানালেন বিসিবি সভাপতি

Next Post
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বৈঠক শেষে যা জানালেন বিসিবি সভাপতি

শহিদ পরিবারের সদস্যরা হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামির জামিনে ক্ষুব্ধ শহিদ পরিবারের সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT