চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নারীর শ্লীলতাহানির মামলায় যুবকের সাত বছরের কারাদণ্ড

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:51 অপরাহ্ন 19, আগস্ট 2025
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নাবালক যুবকের শ্লীলতাহানির মামলায় আদালত সাত বছরের কারাদণ্ড দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির মামলায় যুবকের সাত বছরের কারাদণ্ড

কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার ১৯ আগস্ট ঘটনার ৫ মাসের মধ্যে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।

মামলার নথির বরাতে তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।

এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হন।

এক পর্যায়ে তিনি পায়চারি করে সার্কিট হাউজ এলাকায় পৌঁছেন। এসময় তারিকুল ইসলাম নামের এক যুবক তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

পরে ঘটনার ওইদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

পিপি তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে গত ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন।

Tags: আদালতট্রাইব্যুনালনারী ও শিশু নির্যাতনশ্লীলতাহানি
Previous Post

এশিয়া কাপ হকি: বাংলাদেশের খেলা যেদিন

Next Post

জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন

Next Post
সালাহউদ্দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন

বাংলাদেশি ফুটবল প্রেমী Morecambe FC দলের স্কার্ফ ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের পঞ্চম স্তর ক্লাবের কোচ হলেন ভারতীয় অশ্বির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT