চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের সিনেমার শুটিংয়ে একসঙ্গে অসুস্থ শতাধিক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 19, আগস্ট 2025
in বিনোদন
A A
বড় চুল ও গা dark ় পোশাক পরা একজন পুরুষ, sunglasses পরা,. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ রণবীর সিংহের আসন্ন ছবি ‘ধুরন্ধর’র প্রায় ১২০ জন সদস্য। ধারণা করা হচ্ছে, খাবার থেকে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তারা।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, লাদাখের লেহ-তে শুটিং চলছিল ‘ধুরন্ধর’ ছবির। সেই শুটিং সেটেই খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গেল রবিবার হঠাৎ ফিল্ম ইউনিটের লোকজনের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পেট ব্যথা, মাথাব্যথা ও বমিতে দুর্বল হয়ে পড়েন অনেকে। এ সময় তড়িঘড়ি করে তাদের জম্মু ও কাশ্মীর রাজ্যের লেহ জেলার এক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীদের কেউই স্থানীয় নয়। তারা সকলেই একটি বলিউড ছবির শুটিং ইউনিটের সদস্য। চিকিৎসক নিশ্চিত করেছেন খাবারে বিষক্রিয়ার ফলে এ অবস্থা।

চিকিৎসক বলেন, ‘এটি স্পষ্টতই খাদ্য বিষক্রিয়ার ঘটনা। খবর পাওয়ার পরপরই আমরা সব বিভাগের চিকিৎসক ও কর্মীদের ডেকে নেই এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হই।’ জানা যায়, ঘটনার আগে ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য শুটিং লোকেশনে একসঙ্গে খাবার খেয়েছিলেন। খাদ্যবিষক্রিয়ার উৎস খুঁজে বের করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

যদিও সকল রোগীদের অবস্থা স্থিতিশীল। অধিকাংশকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর শুনে হাসপাতালে বেড়েছিল উৎসুক জনতার ভিড়। সামলাতে না পেরে খবর দেওয়া হয়েছিল পুলিশ।

‘ধুরন্ধর’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে রণবীরের জন্মদিনে। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে ভিন্ন রূপে দেখা যায় অভিনেতাকে। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, জুতো থেকে দেশলাইয়ে আগুন ধরানোর প্রতিটি দৃশ্যে দক্ষতার ছাপ ছিল স্পষ্ট। ২০ বছরের ছোট সারার সঙ্গে রসায়ন জমেছিল বেশ। –বলিউড হাঙ্গামা

Tags: 'ধুরন্ধর'বলিউডরণবীর সিংশুটিংসিনেমা
Previous Post

ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধ থামাতে, বাস্তবতা বলছে ভিন্ন কথা

Next Post

ডাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ২১ জন

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ২১ জন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলকে ফিরিয়ে এশিয়া কাপের দল ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT