চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 19, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটরা ক্যাপ ও গাউন পরে একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক অভিযোগ তুলে ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগের মধ্যে রয়েছে- আইন ভঙ্গ, ভিসা মেয়াদোত্তীর্ণ, সন্ত্রাসবাদ সমর্থন, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো ইত্যাদি।

মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ ধারণা করছে, শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলও খতিয়ে দেখা হয়েছে। যুক্তরাষ্ট্রবিরোধী বা হুমকিমূলক কোনো পোস্ট পাওয়ার ভিত্তিতেও অনেকে অভিযুক্ত হয়েছেন।

এছাড়া ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীও ট্রাম্প প্রশাসনের নজরে পড়ে। তাদের বিরুদ্ধে ‘ইহুদিবিরোধী আচরণ’-এর অভিযোগ আনা হয়। তবে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।

অভিবাসন সীমিত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন অনেক আগে থেকেই শিক্ষার্থী ভিসার ওপর কড়াকড়ি আরোপ করে। এমনকি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তথ্যও পর্যবেক্ষণ করা হয়। এ নিয়ে প্রথম প্রতিবেদেন প্রকাশ করে ফক্স ডিজিটাল।

সম্প্রতি গাজাবাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমিতসংখ্যক মানবিক ভিসা প্রদানের নীতি পুনর্মূল্যায়ন চলাকালে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং এ পদক্ষেপ ভবিষ্যতেও চলতে থাকবে। তার মতে, যুক্তরাষ্ট্রের অতিথি হয়ে এসে যারা শিক্ষা কার্যক্রম ব্যাহত করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেমোক্র্যাটরা অবশ্য এই পদক্ষেপের সমালোচনা করেছে। তারা বলছে, এটি শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের শামিল।

Tags: ট্রাম্প প্রশাসন
Previous Post

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক: যা উঠে এসেছে আলোচনায়

Next Post

জ়েলেনস্কির ব্ল্যাক স্যুটের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জ়েলেনস্কির ব্ল্যাক স্যুটের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের চিত্র, ডলার নোট ও বিশ্ব মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্সে চাঙাভাব, ১৭ দিনে এসেছে ১৪২ কোটি ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT