চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিংড়ি ঘের দখল নিয়ে গোলাগুলিতে একজনের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:01 অপরাহ্ন 17, আগস্ট 2025
in কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি প্রকল্পের দখলদারিত্ব নিয়ে দুই ডাকাত দলের গোলাগুলির ঘটনায় শেকাব উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার ১৬ আগস্ট রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেকাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন সংলগ্ন রাবারড্যাম এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা শেকাব উদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, চিংড়ি প্রকল্পের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

Tags: আধিপত্য বিস্তারগোলাগুলিচকরিয়াদখলদারিত্ব
Previous Post

না ভোটের প্রস্তাব দেয়নি বিএনপি: নজরুল ইসলাম খান

Next Post

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

Next Post
বৃহৎ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

মিডিয়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ মাহবুবুর রহমান: আধুনিক ব্যাংকিংয়ের এক অগ্রনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT