চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 17, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাষ্ট্রপতি, শান্ত ও হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (সংগ্রহীত)

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। দায়িত্বপ্রাপ্ত দূতদের এ নির্দেশনা অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের দূতরা জানান, তারা এখনও এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশ পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, ঢাকা থেকে সরাসরি জানানো হয়েছে কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কর্মকর্তাদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে নয়, টেলিফোনে জানানো হয়েছে। এখন আমরা অন্য মিশনে বিষয়টি জানাচ্ছি এবং বাস্তবায়ন তদারকি করব।

আরেক কূটনীতিক জানান, আমাদের অঞ্চলে নির্দিষ্ট একজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেয়া হলেও তিনি সরাসরি কিছু জানাননি। কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূতের মাধ্যমে নির্দেশনার খবর এসেছে।

Tags: রাষ্ট্রপতি
Previous Post

ফিরেই গোল মেসির, জিতেছে মিয়ামিও

Next Post

শহীদের আত্মত্যাগের পরেও নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার তরুণরা ব্যর্থ: ফরহাদ মজহার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদের আত্মত্যাগের পরেও নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার তরুণরা ব্যর্থ: ফরহাদ মজহার

বিরক্ত সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিবর্ণ সাকিব, দল জিতেছে ৬ উইকেটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT