চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী মেলানিয়ার ব্যক্তিগত চিঠি পুতিনকে দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও মেলানিয়া শান্তিপূর্ণভাবে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- জিও নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে শুক্রবার একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি  ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধপ্রবণ অঞ্চলের শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন।

শনিবার (১৬ আগস্ট) হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কর্মকর্তারা জানান, সম্প্রতি আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের সময় চিঠিটি পুতিনের হাতে তুলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, স্লোভেনীয় বংশোদ্ভূত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই সফরে অংশ নেননি।

চিঠির বিষয়বস্তু প্রকাশ না করলেও তারা জানিয়েছেন, এতে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে শিশুদের অপহরণ এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

রাশিয়া কর্তৃক ইউক্রেনীয় শিশুদের আটক এবং তাদের রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে স্থানান্তর একটি অতি স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যু। ইউক্রেন সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এটি জাতিসংঘের সংজ্ঞা অনুসারে গণহত্যার পর্যায়ে পড়তে পারে এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

রাশিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা যুদ্ধক্ষেত্র থেকে অনাথ ও দুর্বল শিশুদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যানুযায়ী, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে লক্ষ লক্ষ ইউক্রেনীয় শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

উল্লেখ্য, আলাস্কায় স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ও পুতিন ইউক্রেন ইস্যুতে আলোচনায় অংশ নিলেও কোনও যুদ্ধবিরতি বা শান্তিচুক্তিতে উপনীত হতে পারেননি তারা।

Tags: ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিনমেলানিয়া ট্রাম্প
Previous Post

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেলেন সাকিব

Next Post
শাকিব আল হাসানকে স্বাগত জানানো হচ্ছে, এফএল এন্টালান্টা ফায়ার জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেলেন সাকিব

ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন বিতর্কে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে যে শর্ত দিলেন হিলারি ক্লিনটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT