চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের খনিতে ২৫ শ্রমিকের প্রাণহানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
খনিতে শ্রমিকের জীবন ঝুঁকির মধ্যে, গভীর গর্তে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-সংগৃহিত

তানজানিয়ায় স্বর্ণের খনি ধসের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনিয়াঙ্গা অঞ্চলের নয়নদোলওয়া স্বর্ণের খনিতে দুর্ঘটনাটি ঘটে। এটি রাজধানী দোদোমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্থানটি।

সংবাদমাধ্যম এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু বলেন, ‘খনিতে কর্মরত আমাদের ২৫ জন নাগরিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। চলমান উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দমকল ও উদ্ধারকারী বাহিনীকে সহায়তা করবে।’

শিনিয়াঙ্গার আঞ্চলিক কমিশনার বলেন ‘এরকম দুর্ঘটনা কেউই আশা করেনি। সবাই শান্ত থাকুন এবং চলমান উদ্ধারকাজে সহযোগিতা করুন।’

তিনি আরো বলেন, ‘চাপা পড়ার আগে ওই লোকজন খনি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ছিলেন।’

তানজানিয়া এই অঞ্চলে সোনা উৎপাদনকারী চতুর্থ বৃহত্তম দেশ। খনি শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজে নেমে মাঝেমাঝেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হন।

গত বছরের জানুয়ারিতে অন্য একটি খনিতে ভূমিধসে ২২ শ্রমিকের প্রাণহানি ঘটে।

Tags: তানজানিয়াশ্রমিক নিহতসোনার খনি
Previous Post

তারকা নয়, জীবনভর ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন

Next Post

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’: ভোগান্তিতে ব্যবহারকারীরা

Next Post
ফেসবুকের লক ও চাবি, নিরাপত্তা ও প্রোটেকশনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’: ভোগান্তিতে ব্যবহারকারীরা

লিভারপুলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চে মৌসুম শুরু লিভারপুলের, সালাহর বিরল রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT