চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএ গেমসে পদক জিততে মেয়েদের ভলিবলে দীর্ঘমেয়াদি ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 15, আগস্ট 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের মেয়েদের ভলিবল ক্যাম্পের দল ও কোচদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমসের ভলিবলে দীর্ঘ দিন ধরে কোনো সাফল্যের দেখা নেই। এই ইভেন্টে সাফল্য পেতে পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। মেয়েদের ভলিবলে সাফল্য পেতে দীর্ঘ মেয়াদি ক্যাম্প শুরু করেছে ফেডারেশনটি।

দীর্ঘমেয়াদী অনুশীলন আর আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচ খেলে এসএ গেমসে পদকখরা কাটাতে চান এ ইভেন্টের কর্তারা। সে উদ্দেশ্যে ৩৫ জন মেয়ে খেলোয়াড় নিয়ে শুক্রবার থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হচ্ছে আবাসিক ক্যাম্প। সেখানে কোচ শফিকুল ইসলাম রাসেলের তত্বাবধায়নে অনুশীলন করবে মেয়েরা।

দীর্ঘ মেয়াদি ক্যাম্প শুরু করা নিয়ে ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষ বলেছেন, ‘আমরা এসএ গেমসে পদক পুনরুদ্ধার করতে চাই। তাই মেয়েদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করেছি।’

‘দীর্ঘ চার মাস অনুশীলনের পর ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (কাভা) খেলার সুযোগ পাবে মেয়েরা। প্রস্তুতিমূলক এই আসরে তাদেরকে এসএ গেমসে পদক জিততে সহায়তা করতে পারে।’

এ ক্যাম্পের জন্য বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। যুব মহিলা ভলিবল আসর এবংতারুণ্যের উৎসব আসর থেকে প্রাথমিকভাবে ৭৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে তাদের নিয়ে ক্যাম্প শুরু করছে ফেডারেশন।

Tags: এসএ গেমসবিমলভলিবলমালদ্বীপরাসেললিড স্পোর্টস
Previous Post

শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেননি কোনো নেতাকর্মী

Next Post

‘ছাদ থেকে লাফ দিয়ে’ মগ লিবারেশন পার্টির আঞ্চলিক কমান্ডার নিহত

Next Post
বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছাদ থেকে লাফ দিয়ে’ মগ লিবারেশন পার্টির আঞ্চলিক কমান্ডার নিহত

ঢাবিতে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT