চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিশু ও বেসামরিক মানুষ’ হত্যা বন্ধের আহবান উয়েফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 14, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
UEFA Super Cup opening ceremony with players and a large banner. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা সুপার কাপ ম্যাচের পূর্বে শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান উয়েফার

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবাইদের প্রতি শ্রদ্ধা জানানোর পর, এবার ‘শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করো’ ব্যানার দেখিয়েছে উয়েফা। উয়েফা সুপার কাপের ফাইনালের আগে মাঠে ফিলিস্তিনিসহ বাকি সব যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের শিশু ও বেসামরিক নাগরিক হত্যা বন্ধের আহবান জানিয়ে ব্যানারটি প্রদর্শন করা হয়। ম্যাচের আগে ৯ শিশু সেটি বহন করে মাঠে আসে।

বুধবার রাতে ইতালির ব্লুনের্জি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মহারণে লড়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি এবং উয়েফা ইউরোপা চ্যাম্পিয়ন টটেনহ্যাম। ২-২ সমতায় থাকা রোমাঞ্চকর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-৩ ব্যবধানে শিরোপা জেতে ফরাসি ক্লাবটি। খেলা শুরুর আগে ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেন এবং ইরাকের ৯ শিশু শরণার্থী মাঠে ব্যানারটি নিয়ে আসে। উয়েফা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যানারের ছবি পোস্ট করেছে। লিখেছে, ‘বার্তাটি জোড়াল এবং স্পষ্ট। একটি ব্যানার, একটি আহবান।’

ব্যানার বহন করার ৯ জনের মধ্যে দুজন ফিলিস্তিনি শিশু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকার সুযোগ পেয়েছে। ১২ বছর বয়সী তালা এবং ৯ বছর বয়সী মোহাম্মদ, তারা গাজায় ইসরায়েলি বিমান হামলায় বাবা-মাকে হারিয়েছে এবং দুজনই গুরুতর আহত হয়। উয়েফা জানিয়েছে, ভালো চিকিৎসার জন্য তাদের ইতালির মিলানে পাঠানো হবে।

কদিন আগে গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য নিতে গিয়ে ৪১ বর্ষী ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবাইদ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। তাকে শ্রদ্ধা নিবেদন করে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির শ্রদ্ধা নিবেদনের সমালোচনা করেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ।

পশ্চিমাবিশ্বে ইসরায়েলি হামলায় ফিলিস্তিন ক্রীড়াঙ্গনের কারও মৃত্যুতে সাধারণত কোন প্রতিবাদ দেখানো হয় না, দেখানো হয় শুধু শ্রদ্ধা ও সমবেদনা। এজন্যই চটেন মিশরীয় তারকা। সালাহ লিখেছিলেন, ‘আপনি (উয়েফা) কি আমদের বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে এপর্যন্ত প্রাণ হারিয়েছে ৩২১ জন, যাদের মধ্যে আছেন খেলোয়াড়, রেফারী, স্টাফ, কোচ এবং বোর্ড সদস্যরা।

Tags: উয়েফাউয়েফা সুপার কাপগাজাটটেনহ্যামপিএসজিফিলিস্তিনমিশরলিড স্পোর্টস
Previous Post

‘বিশেষ দিন নয়, বাবাকে প্রতিদিন মিস করি’

Next Post

চট্টগ্রামে অস্ত্রধারী দেখলেই গুলির নির্দেশ পুলিশ কমিশনারের

Next Post
বাংলাদেশ পুলিশ কমিশনারের অফিসিয়াল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে অস্ত্রধারী দেখলেই গুলির নির্দেশ পুলিশ কমিশনারের

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা, দেশের বিচার বিভাগের কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT