শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ডাকসুর সাবেক ও একমাত্র নারী ভিপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে ডাকসুতে নেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।









