চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় তার পেশা নয়, ছিলো নেশার মতো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 13, আগস্ট 2025
in বিনোদন
A A
বয়সী নারী, স্পষ্ট অভিব্যক্তি সহ, পাঞ্জাবি ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের পাশাপাশি কোলেস্টেরল, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতা ছিল তার। ছয় মাস ধরে তিনি টানা হাসপাতালে ভর্তি ছিলেন। ভর্তি হওয়ার পরপরই তাকে আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।

থিয়েটার থেকে সিনেপর্দায় গিয়ে বহু কিংবদন্তি শিল্পীর সঙ্গে সমানতালে অভিনয় করেছেন বাসন্তী চ্যাটার্জী। উত্তম কুমারের পাশাপাশি প্রসেনজিৎ ও ঋতুপর্ণার সঙ্গেও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’। এ ছাড়া ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’ প্রভৃতি ধারাবাহিকেও তিনি দর্শকদের মন জয় করেছেন।

গত বছরের শুরুর দিকে গীতা এলএলবি ধারাবাহিকের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান অভিনেত্রী। সেই ধারাবাহিকেই শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল তাকে।

চলতি বছরের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে বাসন্তী চ্যাটার্জী স্মৃতিচারণা করে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছরের কাছাকাছি। এরপর কেটে গেছে প্রায় সাত দশক, পেছনে জমে আছে অসংখ্য স্মৃতি।

বাসন্তী আরোও একতি সাক্ষাতকারে জানিয়েছিলেন, অভিনয় তার পেশা নয়, নেশার মতো। বিকেলে চা খাওয়ার নেশা থাকে যেমন কারও কারও, অভিনয়ও তার কাছে তেমনই। সকাল হলেই শুটিংয়ে যাওয়ার জন্য মন আকুল হয়ে ওঠে। শুটিংয়ে যেতে পারলে মনও ভাল থাকে বলে জানিয়েছিলেন।

কিন্তু শুটিং, সেট সবই পড়ে রইল, চলে গেলেন বাসন্তী দেবী। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টালিপাড়ায় নেমে আসে শোকের ছায়া।

Tags: উত্তমকুমারবর্ষীয়ান অভিনেত্রীবাসন্তী চ্যাটার্জিমারা গেছেনলিড বিনোদনসুচিত্রা সেন
Previous Post

‘আরপিও সংশোধনীতে সব আসনেই ‘না’ ভোটের সুযোগ রাখা উচিত’

Next Post

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন যোগাযোগ বন্ধ

Next Post
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন যোগাযোগ বন্ধ

বাংলাদেশের শিক্ষাবিদ ডিগ্রি গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি খোঁজা নয়, বরং তরুণদের চাকরি তৈরি করতে হবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT