চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়লো একাধিক বিমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 12, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়লো একাধিক বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করা বিমানটিতে আগুন ধরে যায় (এন্ডিটিভি)

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা একাধিক বিমানে ধাক্কা দেয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কালিসপেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে কালিসপেল সিটি এয়ারপোর্টে অবতরণের চেষ্টা করছিল চার যাত্রীবাহী এক ইঞ্জিনচালিত বিমান। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিধ্বস্ত হওয়ার সময় পার্ক করা একাধিক বিমানে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

কালিসপেল দমকল বিভাগের প্রধান জে হাগেন বলেন, বিমানটি রানওয়ের শেষে ক্র্যাশ ল্যান্ড করে অন্য বিমানে ধাক্কা দেয়। যাত্রীরা নিজেরাই বের হয়ে আসতে সক্ষম হন। এতে দুজন হালকা আহত হন এবং বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী রন ড্যানিয়েলসন জানান, তিনি দুর্ঘটনার শব্দ শুনে দেখেন ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে। এমন শব্দ হচ্ছিল যেন বিশাল ড্রামের ভেতর মাথা ঢুকিয়ে কেউ জোরে আঘাত করেছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পুলম্যান শহর থেকে উড্ডয়ন করেছিল। এফএএ-এর তথ্যমতে, বিমানের মডেল সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ, ২০১১ সালে তৈরি এবং পুলম্যানের মিটার স্কাই এলএলসি-এর মালিকানাধীন।

বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজেটি বলেন, সাধারণ বিমান চলাচলে বছরে কয়েকবার এমন দুর্ঘটনা ঘটে যেখানে বিমান পার্ক করা অন্য বিমানে ধাক্কা খায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যারিজোনায় গায়ক ভিন্স নিলের লিয়ারজেট একটি পার্ক করা গালফস্ট্রিম বিমানে ধাক্কা দিয়ে আগুন ধরে যায়, যাতে একজন নিহত হন।

Tags: বিমান দুর্ঘটনাযুক্তরাষ্ট্র
Previous Post

ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

Next Post

মিশিগানে তারকায় ভরপুর বাংলা মেলায় গাইলেন মেহা

Next Post
বাংলা মেলায় গাইলেন জনপ্রিয় গায়িকা মেহা, দর্শকদের মন জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশিগানে তারকায় ভরপুর বাংলা মেলায় গাইলেন মেহা

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট অব এক্সচেঞ্জ সই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT