চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের ৯৭টি হিমালয় পর্বত বিনামূল্যে আরোহনের সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 12, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন পর্বতারোহী হিমালয় পর্বত দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর নেপালে আরোহণের ফি ৫.৯ মিলিয়ন ডলার আয় করেছে, যার তিন-চতুর্থাংশেরও বেশি আয় করেছে এভারেস্ট

পর্যটন শিল্প বাড়াতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারে নেপাল সরকার আগামী দুই বছর ৯৭টি হিমালয় পর্বতে আরোহনের জন্য পারমিট ফি মওকুফ করছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে আগামী সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠার পারমিট ফি প্রায় এক দশক পর প্রথমবার বাড়িয়ে ১৫ হাজার মার্কিন ডলার করা হবে।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য দেশের অপরীক্ষিত পর্যটন পণ্য ও গন্তব্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা। পর্বতারোহণ নেপালের একটি বড় আয়ের উৎস; গত বছর শুধু পারমিট ফি থেকেই ৫৯ লাখ ডলার আয় হয়েছে, যার তিন-চতুর্থাংশেরও বেশি এসেছে এভারেস্ট থেকে।

যে ৯৭টি শৃঙ্গের ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত। উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত। নেপালের এই দুই প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত।

অসাধারণ সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুবই কম, কারণ পৌঁছানো কঠিন। আমরা আশা করি নতুন এই ব্যবস্থা পরিবর্তন আনবে, বলেন নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম। তার মতে, এটি কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা করবে।

তবে সরকার এই প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা করেছে কি না তা স্পষ্ট নয়। একইসঙ্গে, যদি পর্যটকের ভিড় বাড়ে, তবে স্থানীয়রা সেই চাপ সামলাতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।

গত দুই বছরে এই ৯৭টি শৃঙ্গে মাত্র ৬৮ জন পর্বতারোহী গেছেন। বিপরীতে, ২০২৪ সালে একাই এভারেস্টের জন্য ৪২১টি আরোহন পারমিট দেয়া হয়েছে।

অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি ও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্ট নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে নেপালের সুপ্রিম কোর্ট পাহাড়ের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গে সীমিতসংখ্যক পারমিট দেওয়ার নির্দেশ দেয়।

চলতি বছরের জানুয়ারিতে সরকার ৩৬ শতাংশ পারমিট ফি বৃদ্ধি ঘোষণা করে। মৌসুমের বাইরে, সেপ্টেম্বর-নভেম্বর সময়ে এভারেস্ট আরোহনের খরচ হবে ৭ হাজার ৫০০ ডলার এবং ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়ে ৩ হাজার ৭৫০ ডলার।

এছাড়া, নেপাল পার্লামেন্টে নতুন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যেখানে এভারেস্টে ওঠার আগে ন্যূনতম ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ আরোহন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। সেই বিবেচনায় কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশের শৃঙ্গগুলোকে আদর্শ প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে দেখছে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

Tags: নেপাল
Previous Post

মিউজিক্যাল ফিল্মে প্রথমবার আফফান

Next Post

ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

Next Post
সৌদি যুবরাজ সালমানের ঢাকায় আগমন, স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়লো একাধিক বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়লো একাধিক বিমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT