চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ঝড় তুলেছে ভারতীয় এই অ্যানিমেটেড সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 10, আগস্ট 2025
in বিনোদন
A A
অ্যানিমেটেড সিনেমার লায়ন রাজা শের খাঁচা থেকে মুক্তি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৫ সালে মুক্তি প্রাপ্ত ‘হনুমান’ ছিলো তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় অ্যানিমেটেড সিনেমা। কিন্তু সেই রেকর্ডকে এখন বিদায় জানিয়ে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘মহাবতার নরসিংহ’।

একের পর এক রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে নতুন ভারতীয় অ্যানিমেটেড সিনেমা। ইতোমধ্যে সিনেমাটি নির্মাণ খরচের চেয়েও বহুগুণ আয় করেছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটি ‘মহাবতার নরসিংহ’।

স্যাচনিল্কের তথ্য অনুযায়ী, হোম্বেল ফিল্মসের ‘মহাবতার ইউনিভার্স’র প্রথম ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রথম সপ্তাহেই ৪৪.৭৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে এর আয় বেড়ে ৭৩.৪ কোটি রুপি ছুঁয়েছে। ১৫তম দিনে ৭.৫ কোটি এবং ১৬তম দিনের সকাল পর্যন্ত ১৯.৫০ কোটি আয়ের ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.১৫ কোটি রুপিতে।

এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘মুফাসা দ্য লায়ন কিং’ ভারতে ১৩৭.৮৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছিল। আর ‘মহাবতার নরসিংহ’ মাত্র ১৬ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

এখন এই সিনেমার সামনে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য লায়ন কিং’। যা ভারতে ১৫৮.৪০ কোটি রুপি আয় করেছিল। ‘মহাবতার নরসিংহ’ যদি এটি পার করতে পারে, তাহলে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। এই সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপিতে তৈরি হয়েছে, যেখানে বিশ্বব্যাপী ছবিটি ১৫ দিনে আয় করেছে ১৫৬ কোটি রুপি।

Tags: বক্স অফিস
Previous Post

সমুদ্রের নিচে স্মৃতিসৌধ নির্মাণ করে মৃত স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা

Next Post

গাজীপুরে যুবক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

Next Post
গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকা চিত্রের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে যুবক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT