চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিতে ফিরলেন হেমিং, অনিশ্চয়তায় গামিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 10, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ব্যক্তি, একজন পাঞ্জাবি ও হ্যাট পরা, অন্যজন ক্যাপ ও সানগ্লাসে, ক্রিকেট মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একযুগের বেশি সময় মিরপুর স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে আছেন গামিনি ডি সিলভা। এ শ্রীলঙ্কান দায়িত্ব নেয়ার পর মিরপুরের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেটে গামিনি অধ্যায় থামার পথে। আনুষ্ঠানিকভাবে তার বিদায় নিয়ে কিছু না বললেও অস্ট্রেলিয়ান টনি হেমিংকে গামিনিসহ বাকি কিউরেটরদের ‘বস’ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অর্থাৎ বিসিবির টার্ফ বিভাগের প্রধান হয়ে এসেছেন হেমিং।

বিসিবির বোর্ড মিটিং শুরু হয় শনিবার বেলা ৩টায়। তার আগেই আসেন বিসিবিতে আগেও দায়িত্বে থাকা হেমিং। অন্যদিকে রোববার থেকে ছুটিতে যাচ্ছেন লঙ্কান গামিনি। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘এতবছর ধরে মিরপুরের উইকেট নিয়ে যা সমালোচনা হয়েছে তা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন। সেসবে আমরা সন্তুষ্ট না।’

‘এবার সবদিক বিবেচনায় বিশেষ করে ক্রিকেটারদের কথা বিবেচনায় আমরা চাইছি এই অবস্থার যেন পরিবর্তন হয়। তাই আমরা পিচ সেক্টরে আরও ভালো করার জন্য হেমিংকে এনেছি।’

গামিনি থাকছেন কিনা এমন প্রশ্নে ইফতেখার বলেছেন, ‘সময় বলবে গামিনি থাকবেন কিনা। আপাতত তার একবছরের চুক্তি আরও বাড়ানো হয়েছে। তবে দুমাসের টার্মিনেশন নোটিশ দেয়া হয়েছে, সুতরাং পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে। হেমিংয়ের সঙ্গে আমাদের দুবছরের চুক্তি হয়েছে। তিনি পিচের মান উন্নয়নের পাশাপাশি বিসিবির কিউরেটরদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন।’

Tags: ইফতেখার রহমানকিউরেটরগামিনিবিসিবিবোর্ড মিটিংলিড স্পোর্টস
Previous Post

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

Next Post

গাজা ইস্যুতে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানাল তুরস্ক

Next Post
তুরস্কের একজন নেতা জাতিসংঘের ভাষণে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ইস্যুতে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানাল তুরস্ক

বিসিবি নতুন কর্মকর্তার নিয়োগের জন্য আনুষ্ঠানিক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি ঠেকাতে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT