চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলীয় তরুণের দিকে নজর ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 09, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলীয় ফুটবলার গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিকার্দো ম্যাথিয়াস

ভুলে যাওয়ার মতো মৌসুম কাটানোর পর এবার সর্বোচ্চ শক্তি দিয়ে দলবদলের বাজারে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একেরপর এক ফুটবলার কিনছে রেড ডেভিলরা। এবার তাদের নজর ব্রাজিলীয় ক্লাব ইন্টারনাসিওনালের ফরোয়ার্ড রিকার্ডো ম্যাথিয়াসের ওপর। আগে থেকেই অবশ্য ১৯ বর্ষী ফরোয়ার্ডকে নজরে রেখেছিল ক্লাবটি। তাকে পর্যবেক্ষণ করতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি একটি দলও পাঠায় ব্রাজিলে।

কোপা দো ব্রাজিলের শেষ ষোলোয় ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাথিয়াসের ইন্টারনাসিওনালের ম্যাচটি নজরে রাখে ইউনাইটেডের পর্যবেক্ষক দল। ম্যাথিয়াসদের দল ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় ইন্টারনাসিওনাল। সে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তরুণ এই ফরোয়ার্ড। ম্যাথিয়াসের দল হেরে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউট আলেক্সান্দ্রে তোরেসের নজর কাড়েন তিনি।

আলেক্সান্দ্রে তোরেস নিজেও একজন সাবেক ব্রাজিলীয় ফুটবলার এবং কিংবদন্তি কার্লোস আলবার্তো তোরেসের ছেলে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল দায়িত্বে আছেন।

৬.২ ফুট উচ্চতার ম্যাথিয়াসের গতি ও ক্ষিপ্রতা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য আতঙ্কের। তার খেলার ধরন বার্সা তারকা রবার্ট লেভান্ডোভস্কির সঙ্গে তুলনা করা হয়। দলবদলের বাজারে বছর খানেক আগেও তার মূল্য ছিল এক মিলিয়ন ইউরো, বছর ঘুরতেই বেড়ে দাঁড়িয়েছে ৪ মিলিয়ন ইউরোয়। ইন্টারনাসিওনালের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।

Tags: ব্রাজিলম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

গাজায় শিশুদের বেঁচে থাকাটাই যেন দায়

Next Post

ঢাবির আবাসিক হলগুলোতে নিপীড়নের রাজনীতি চান না শিক্ষার্থীরা

Next Post
জনসমাগমে ভিড়, রাজনৈতিক সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির আবাসিক হলগুলোতে নিপীড়নের রাজনীতি চান না শিক্ষার্থীরা

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সমাবেশে বিশাল জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়া 'অপরাধ হয়ে থাকলে' ক্ষমা চেয়েছে জাতীয় পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT