চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরোষের মুখোমুখি হতে হবে: মঞ্জু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 09, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অতিথিদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যা ও লুটপাটের সঙ্গে যুক্ত এবং গণধিকৃত। তারা নির্বাচনে অংশ নিলে গণরোষের মুখোমুখি হতে হবে, যা পরিস্থিতি সামাল দেয়া অসম্ভব করে তুলবে। তাই তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।

শনিবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সাহস থাকতে হবে। কোনো দল বা প্রার্থী অনিয়ম করলে তাকে ‘লালকার্ড’ দেখানোর ক্ষমতা ও প্রয়োগ থাকতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে কোনো দলের সহজে ক্ষমতায় চলে আসার ধারণা তৈরি হলে তা সুষ্ঠু নির্বাচনের জন্য বিপজ্জনক।

ভোটপদ্ধতি প্রসঙ্গে তিনি জানান, প্রচলিত আসনভিত্তিক পদ্ধতি দুর্নীতির কারণে ব্যর্থ হয়েছে। পিআর পদ্ধতি সমর্থনযোগ্য হলেও এতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি রয়েছে। তাই এবারের নির্বাচনে মিশ্র পদ্ধতি গ্রহণের প্রস্তাব দেন তিনি। এছাড়া সরকারি ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠনের ঐকমত্য কমিশনের সুপারিশকে তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে হাসান আহমদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ পুনরুত্থানের আশঙ্কা দূর করতে আগামী রোজার আগেই নির্বাচন সম্পন্ন করা উচিত। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো নির্বাচনপদ্ধতি নিয়ে ঐকমত্য নেই, যা জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শঙ্কা তৈরি করছে। তিনি সব পক্ষকে ছাড় দিয়ে হলেও ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটার সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। পাল্টাপাল্টি দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি পরিহার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে দীর্ঘ ১৫ বছর পর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।

Tags: আওয়ামী লীগএবি পার্টি
Previous Post

নিজের ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Next Post

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার তালিকায় রাখতে মির্জা ফখরুলের আহ্বান

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতা, স্বাস্থ্য খাতের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার তালিকায় রাখতে মির্জা ফখরুলের আহ্বান

চ্যানেল আই অনলাইন: দুর্নীতির অভিযোগে সাবেক সচিবসহ আট উপদেষ্টার বিরুদ্ধে তদন্তের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাবেক সচিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT