চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ‘আলী’র জন্য আরেকটি মাইলফলক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 09, আগস্ট 2025
in বিনোদন
A A
দুজন ব্যক্তি নদীর পাশে বসে গভীর আলোচনা করছে, প্রকৃতি পরিবেশে শান্তিপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সফল প্রদর্শন ও পুরস্কার প্রাপ্তির পর অস্ট্রেলিয়ার চলমান ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসব চলাকালীন এলো আরেকটি দারুণ সংবাদ!

মেলবোর্ন চলচ্চিত্র উৎসব শুরু হয় ৭ আগস্ট, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এ উৎসবে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১৮ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে ‘আলী’ দেখতে পারবেন দর্শক। আর মেলবোর্নে ‘আলী’র প্রথম শোয়ের দিনই আরেকটি মাইলফলকের খবর শেয়ার করলেন আদনান।

নির্মাতা এদিন ফেসবুক পোস্টে জানান,“কান চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাওয়ার স্বপ্নময় সম্মান, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (MIFF) আবেগঘন অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের পর এবার আসছে শক্তিশালী উত্তর আমেরিকান প্রিমিয়ার— ‘আলী’ এবার আরও এক অসাধারণ পথে পা রাখল, নির্বাচিত হয়েছে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘শর্ট কাটস’ প্রতিযোগিতা বিভাগে।

এরপর আদনান বলেন, ‘উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য ভীষণ আনন্দের। ছবিটিকে সাদরে গ্রহণ করার জন্য উৎসবের সিলেকশন কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আগামী ৪ সেপ্টেম্বর, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গেছে, উৎসবে অংশ নিতে আগামী ৫ সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশে যাত্রা করবে ‘আলী’ টিম।

‘আলী’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও আবেগময় বর্ণনায় ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান।

আদনান আল রাজীব নির্মিত ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক, এটির চিত্রগ্রাহক হিসেবে আছেন প্রখ্যাত কামরুল হাসান খসরু।

Tags: আদনান আল রাজীবআলীকানটরন্টো চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
Previous Post

রিয়ালে আরও চার বছরের চুক্তি বাড়িয়েছেন গার্সিয়া

Next Post

ইসলামবিদ্বেষ: স্পেনের একটি শহরে ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা

Next Post
বিক্ষোভকারীরা স্পেনের শহরে ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামবিদ্বেষ: স্পেনের একটি শহরে ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভারতের সঙ্গে শুল্কযুদ্ধে নিজেকেই ধ্বংস করছেন ট্রাম্প!'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT