চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 09, আগস্ট 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বাংলাদেশের বিভিন্ন জেলা মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও হিরণ ইউনিয়নে পানিতে ডুবে ১ কলেজ শিক্ষার্থী এবং ২ শিশুসহ ৩ জন মারা গেছেন। 

শুক্রবার (৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ মোহাম্মদ আসাদুজ্জামান।

নিহতরা হলেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর (২০), চাচাতো বোন শংকর জয়ধরের মেয়ে অনুশূয়া জয়ধর (৬) এবং দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত শেখের ছেলে মিমু শেখ (৪)।

পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার ৮ আগষ্ট বিকালে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর তার চাচাতো বোন অনুসূয়াকে নিয়ে পুকুরে গোসল করতে নামেন। এ সময় অনুসূয়াকে কাঁধে বসিয়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় সজলের শ্বাসকষ্ট ওঠে। এতে সজল নিস্তেজ হয়ে পড়ে। এ সময় তার কাঁধ থেকে চাচাতো বোন অনুসূয়া পানিতে পড়ে তলিয়ে যায়। অসুস্থ সজল অনুসুয়াকে উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে ডুবে যায়।

স্থানীয়দের সহায়তায় জাল টেনে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কোটালীপাড়া থানার উপ-পুলিশ কর্মকর্তা (এসআই) আল আমিন জানান, শুক্রবার বিকালের দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিন হিরণ গ্রামের এনায়েত শেখের ৪ বছর বয়সের ছেলে মিমু ইসাহাক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় সকলের অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সন্ধ্যার দিকে ৩ জনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাতেই ৩ জনের মরদেহ হাসপাতাল থেকে পুলিশ থানা হেফাজতে নিয়ে গেছে।

কোটালীপাড়া থানার ওসি মো.আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতেই স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Tags: কোটালীপাড়াগোপালগঞ্জপানিতে ডুবেশিশু নিহত
Previous Post

ইসরায়েলি হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত

Next Post

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

Next Post
ট্রাম্প ও পুতিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

পাকিস্তানের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, বাংলাদেশি খেলোয়াড়রা পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT