চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ বাংলাদেশে নয়, ভারতে রাজনীতি করতে পারে: আবু হানিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 অপরাহ্ন 08, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশে নয়, ভারতে রাজনীতি করতে পারে আওয়ামী লীগ নেতা আবু হানিফ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ কলকাতায় তাদের দলীয় কার্যালয় করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল। আওয়ামী লীগকে এই দেশের মানুষ বাংলাদেশ থেকে বিতারিত করেছে। বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তারা চাইলে ভারতে রাজনীতি করতে পারে।

তিনি বলেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ বাংলাদেশে সবসময় ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ। আজ শুক্রবার যাত্রাবাড়ীতে বিকেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আবু হানিফ বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।এই এলাকার মানুষ রাজপথে না নামলে হাসিনার পতন হতো না কখনও।যাত্রাবাড়ীতে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে এবং আহত হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেছে, অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার একবছর আজ। এই এক বছরের সরকারের বড় ব্যর্থতা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঠিক তালিকা প্রকাশ করতে না পারা। অথচ এই সরকারের দায়িত্ব ছিলো আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার কে পুর্নবাসন করা। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে সরকার। এমনকি শহীদদের সঠিক সংখ্যা নির্ণয় করতে পারে নাই। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছিল তাদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে পারে নাই।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, যেসব তরুণরা প্রতিবাদী ছিল, জুলাই গণঅভ্যুত্থানে যারা হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, যারা কোন অন্যায়ের সাথে আপোষ করে নাই, এসব প্রতিবাদী তরুণদের মধ্য থেকে কিছু প্রতিবাদী তরুণদের চাঁদাবাজে পরিণত করেছে একটা গোষ্ঠী। কারা এই তরুণদের বিপথগামী করেছে এদেশের মাটিতে তাদেরও একদিন বিচার হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসিব মল্লিক। এসময় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মুজাহিদ মিজান, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার শাহীন, সহ-সভাপতি এনামুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান সালমারসহ নেতাকর্মীরা।

Tags: আওয়ামী লীগ
Previous Post

জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

Next Post

বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত থেকে গুজব, আইনের দ্বারস্থ অপূর্ব

Next Post
বাবা ও ছেলে সমুদ্রের পাশে খেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত থেকে গুজব, আইনের দ্বারস্থ অপূর্ব

বাংলাদেশি গুণীজনদের ভুটানে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানে বাংলাদেশিসহ ১২ গুণীজনকে সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT