চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত থেকে গুজব, আইনের দ্বারস্থ অপূর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 09, আগস্ট 2025
in বিনোদন
A A
বাবা ও ছেলে সমুদ্রের পাশে খেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। দেশে ফিরেই একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশকে দিতে চেয়েছিলেন এক অবিস্মরণীয় চমক।

বাড়িতে ফিরে সরাসরি ছেলের ঘরে ঢুকলেন তিনি। দেখেন, আয়াশ গভীর ঘুমে আচ্ছন্ন। বাবার স্নেহমাখা স্পর্শে ঘুম ভাঙতেই চোখ মেলে প্রিয় মানুষটিকে দেখে আবেগে ভেসে যায় আয়াশের মুখ। বাবা-ছেলের সেই নিখাদ ভালোবাসার মুহূর্ত বন্দি হয় অপূর্বর ক্যামেরায় এবং তিনি সেটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু সেই আবেগঘন ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় কিছু ভিত্তিহীন মন্তব্য ও নেতিবাচক আলোচনা। ভুয়া শিরোনাম ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে।

এতে ক্ষুব্ধ হয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অপূর্ব এবং আইনি পদক্ষেপ নিয়েছেন।

৮ আগস্ট নিজের ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে অপূর্ব লেখেন— “কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও নেই। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে মন্তব্য। এটা শুধু লজ্জাজনক নয়, চরম অমানবিকও।”

এসময় অপূর্ব বলেন, “যাদের মস্তিষ্ক ও হৃদয়ে নেগেটিভিটির ক্যান্সার, তাদের কাছে বাবা-মায়ের ভালোবাসা প্রমাণ করার দরকার নেই। প্রতিটি বাবা-মায়ের কাছে তার সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ—তার প্রতিটি হাসি, কান্না ও অর্জন পিতা-মাতার জীবনকে অর্থবহ করে তোলে। তাই অন্যের সন্তান নিয়ে মনগড়া মন্তব্য করার আগে ভেবে নিন। সত্য না জানলে নীরব থাকুন। কারো সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির ‘আইটেম’ নয়।”

এছাড়া তিনি জানান, ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে শনাক্ত করে আনা হয়েছে এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

অপূর্ব বলেন, “যারা পিতা-পুত্রের ভালোবাসার মধ্যেও অন্য কিছু খুঁজে, তারা শুধু মানুষ নয়, সমাজের জন্যও বিপজ্জনক। মিথ্যা গল্প বানিয়ে ভিউ পাওয়ার জন্য সাধারণকে বিভ্রান্ত করেছে এসব ভুঁইফোড় ইউটিউব চ্যানেল ও পেজ। বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা, এত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।”

এসময় অপূর্ব সবাইকে আহ্বান জানান একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তোলার জন্য।

 

আরো পড়ুন:২৩০ দিন পর দেশে ফিরলেন অপূর্ব!
Tags: অপূর্বঅভিনয়আইনিআয়াশগুজবনাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

আওয়ামী লীগ বাংলাদেশে নয়, ভারতে রাজনীতি করতে পারে: আবু হানিফ

Next Post

ভুটানে বাংলাদেশিসহ ১২ গুণীজনকে সম্মাননা

Next Post
বাংলাদেশি গুণীজনদের ভুটানে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানে বাংলাদেশিসহ ১২ গুণীজনকে সম্মাননা

ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা ও জলপ্রবাহ সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT