চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে ঢাকায় চতুর্থ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 08, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বেঙ্গল কনভারসেশন ২০২৩ এর লোগো, যেখানে বঙ্গোপসাগর ও সংলগ্ন দেশগুলোর আলোচনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়োজিত সাউথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর চতুর্থ আসর (বঙ্গোপসাগর কথোপকথন ২০২৫) আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার ৮ আগস্ট আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “বিরোধ, বিভাজন ও পুনঃসমীকরণ” যা বর্তমান বৈশ্বিক শক্তি পুনর্বিন্যাস, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা ও জলবায়ু সংক্রান্ত অনিশ্চয়তার বাস্তবতাকে তুলে ধরবে।

সিজিএস জানিয়েছে, পূর্ববর্তী সম্মেলনগুলোর ধারাবাহিক সফলতায় এবারও বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০০ জন বক্তা এবং ৮০০ জন অংশগ্রহণকারী যোগ দেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন, রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও গবেষক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি

আলোচনার মূল পাঁচ থিম থাকছে:
১. পরিবর্তনশীল মৈত্রী ও ক্ষমতার নতুন জ্যামিতি
২. সংকটের বহুমুখী বিস্তার: যুদ্ধ, ভঙ্গুরতা ও বৈশ্বিক স্থিতিশীলতার অবসান
৩. কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভ্রান্তি ও জ্ঞানের অস্ত্রায়ন
৪. নিষেধাজ্ঞা, ঋণ ও ঝুঁকি হ্রাসের যুগে অর্থনৈতিক পুনর্বিন্যাস
৫. উষ্ণায়নকালীন সময়ে জলবায়ু, সীমান্ত ও নিরাপত্তা

সিজিএস মনে করে, বৈশ্বিক ভাঙনের মধ্যেও পুনর্গঠনের সুযোগ খুঁজে নেওয়ার এই সময়টিতে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ একটি বিশ্ব দক্ষিণ-নেতৃত্বাধীন প্ল্যাটফর্মে পরিণত হবে। যেখানে প্রযুক্তি, জলবায়ু, সংঘাত ও সংযোগের ছেদবিন্দুতে গুরুত্বপূর্ণ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।

সম্মেলনটি শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারী বক্তা, প্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে পূর্ব রেজিস্ট্রেশন করতে হবে।

বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, কূটনৈতিক মিশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় সিজিএস এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

Tags: অনুষ্ঠিতঢাকাবে অব বেঙ্গল কনভারসেশন
Previous Post

কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস: কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন ৩১ জুলাই

Next Post

প্রকাশ্যে সাংবাদিকে কুপিয়ে হত্যা: সহিংসতার ভিডিও ধারণই কাল হলো!

Next Post
প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যার ভিডিও ফুটেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে সাংবাদিকে কুপিয়ে হত্যা: সহিংসতার ভিডিও ধারণই কাল হলো!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT