চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল শিশুর, আহত ২০

হাকিম বাবুল by হাকিম বাবুল
8:09 অপরাহ্ন 07, আগস্ট 2025
in জনপদ, শেরপুর
A A
শেরপুরে বাস উল্টে নিহত শিশুর মরদেহ উদ্ধার, আহত ২০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা তিন মাস বয়সী এক শিশু নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার ৭ আগস্ট বেলা দেড়টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. সোহেল ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা বাড়ি ফিরে যান।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ওসি মো. আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা সমন্বয় করেন।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরপুর থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বেলা দেড়টার দিকে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ বাসটি পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় স্থানীয়রা এবং দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে বাসের ভেতর আহত অবস্থায় ২০ জন সহ ৩০/৩৫ জন যাত্রীকে বের করা সম্ভব হলেও তিন মাস বয়সী এক শিশু বাসের মধ্যে পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা শেষে বিকাল ৪টার দিকে দমকল কর্মীরা পুকুর থেকে বাস তোলার পর পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানিয়েছেন।

Tags: যাত্রীবাহী বাস
Previous Post

চেনা যায় নাটকের এই অভিনেত্রীকে?

Next Post

কেন ইরান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এই অভিনেত্রী?

Next Post
বাংলাদেশি অভিনেত্রী, হালকা হাসি ও মাথায় স্কার্ফ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ইরান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এই অভিনেত্রী?

যুক্তরাষ্ট্রের হুমকি ও ভারতের সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাশিয়ার সাথে আমাদের সম্পর্ককে নিশানা করেছে যুক্তরাষ্ট্র'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT