চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 07, আগস্ট 2025
in - সেমি লিড, আদালত
A A
রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ৭ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শেষে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই খালেক মিয়া।

তিনি জানান, সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল মামলার রায়সহ বেআইনি রায় প্রদান বিষয়ে খায়রুল হকের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয় গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে। ওই দিনই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ।

শাহবাগ থানার মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও অবসরের পর পদায়নের লোভে বিচারপতি খায়রুল হক উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতির আশ্রয় নেন।

তিনি ২০১১ সালের ১০ মে আপিল মামলার সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এতে বলা হয়, তার এই কর্মকাণ্ডে শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায় স্পষ্ট। মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম। গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় তিনি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tags: আদালতআন্দোলনকারাগারখায়রুল হকচিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটবৈষম্যবিরোধীমামলার তদন্তরিমান্ডশাহবাগ থানাশেখ হাসিনাসাবেক প্রধান বিচারপতি
Previous Post

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

Next Post

মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

Next Post
চ্যানেল আই অনলাইন এর শিক্ষিকা মেহরিন চৌধুরী ছবি, বাংলাদেশের শিক্ষা ও সাংবাদিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

মেয়েরা মাইসেলার ওয়াটার দিয়ে ত্বক পরিষ্কার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কিন কেয়ারে নতুন অধ্যায়: মাইসেলার ওয়াটার এখন বাংলাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT