চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই-এর অপব্যবহারে কঠোর শাস্তি চাইলেন মেহজাবীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 07, আগস্ট 2025
in বিনোদন
A A
মেহজাবীন চৌধুরী সমুদ্রের পাড়ে সানগ্লাস পরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তির কল্যাণে বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) অর্থাৎ এআই-এর ব্যবহার বেড়েছে। এর দ্বারা মানুষ যেমন সুবিধা পাচ্ছে, তেমনি কিছু মানুষ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে; ফলে অনেকে অনলাইনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।

এআই দিয়ে তৈরি ভুয়া ছবি বা ভিডিও অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে! প্রায়ই সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ে এআই-এর মাধ্যমে মনগড়া ভাবনা নিয়ে তারকাদের ছবি কিংবা ভিডিও তৈরি করা হয় যেগুলো আদতে কোনো ভিত্তি নেই। অনেকে না বুঝে সেগুলো বিশ্বাস করছেন।

এ ব্যাপারে সাধারণ মানুষের সচেতনতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর তার অফিশিয়াল ফ্যান পেজে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে একটি পোস্ট দিয়েছেন।

মেহজাবীন লিখেছেন, প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী, কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই। এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে।

তিনি বলেন, এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।

প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককে। মেহজাবীন বলেন, এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন মানুষদের সংখ্যা বাড়ছে, যারা সারাদিন ধরে শুধুই এসব করে বেড়ায়। তারা ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ।

তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায়। এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার। আমাদের দরকার কঠোর আইন, শক্ত প্রতিরোধ, আর জনসচেতনতা। যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই—বিশেষ করে নারীদের জন্য—একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে।

Tags: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সএআইনাটকমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমা
Previous Post

ত্রাণ নিতে গিয়ে গাজায় প্রাণ দিলেন ‘ফিলিস্তিনি পেলে’

Next Post

নাসীরুদ্দীনের পর শোকজের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

Next Post
নাসীরুদ্দীনের পর শোকজের জবাব দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসীরুদ্দীনের পর শোকজের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

সাবেক সিইসি নুরুল হুদা জামিন বাতিলের সংবাদে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT