চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাওসের বিপক্ষে জিতে সন্তুষ্ট বাটলার, লক্ষ্য পূর্ব তিমুর

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 06, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রে দাঁড়িয়ে প্রশংসা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা লাওসকে হারিয়েছে সাগরিকা-মুনকিরা। লাল-সবুজ প্রতিনিধিদের এমন জয়ে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। জানালেন, লক্ষ্য এখন পূর্ব তিমুরকে হারানো।

এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। জোড়া গোল করেন মোসাম্মৎ সাগরিকা। অন্য গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আন্না কেও ওনসি।

ম্যাচশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় সন্তুষ্টির কথা জানান বাটলার। বলেছেন, ‘প্রথম ম্যাচ জিততে সব সময়ই ভালো লাগে এবং এখন লক্ষ্য পূর্ব তিমুর ম্যাচ। ওই ম্যাচের আগে জন্য পয়েন্টের খাতা খোলা গুরুত্বপূর্ণ ছিল।’

‘সব সময়ই একটা নার্ভাসনেস কাজ করে, ম্যাচের শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগাতে মন চায়। আমি মনে করি, ভালোভাবেই রক্ষণ সামলাতে পেরেছি। কিছু সময় ঝুঁকি ছিল, কিন্তু এটাই আমাদের খেলার ধরন। কেউ এটা পছন্দ করবে, কেউ করবে না- এটাই নিয়ম। তবে ধীরে ধীরে সবাই এতে অভ্যস্ত হয়ে যাবে।’

সাগরিকাদের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানান বাটলার। বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এটা ওদের জন্য শেখার একটি দারুণ সময়। তবে আমি খেলার ধরনে সন্তুষ্ট। মনে হয়েছে, আমরা সত্যিই ভালো ফুটবল খেলেছি। রক্ষণভাগে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। একটা অযথা গোল খেয়েছি, যেটা নিয়ে আমি হতাশ। কিন্তু সত্যি বলতে, ওরা আমাদের তেমন বিপদে ফেলতে পারেনি।’

এইচ গ্রুপের লড়াইয়ে আগামী ৮ আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে এবং ১০ আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুর সাউথ কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরেছে।

Tags: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপূর্ব তিমুরবাটলারলাওসলিড স্পোর্টসসাগরিকা
Previous Post

ডাকাতিকালে ৫ জনকে গণপিটুনি

Next Post

দুর্নীতির মামলায় এসকে সুর চৌধুরী ও পিকে হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Next Post
দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি দমন কমিশনের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির মামলায় এসকে সুর চৌধুরী ও পিকে হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলাদেশের একজন পুরুষ ব্যক্তি সাদা পাঞ্জাবি পরিহিত, হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি: জামায়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT