চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতিকালে ৫ জনকে গণপিটুনি

এস কে রাসেল by এস কে রাসেল
10:52 অপরাহ্ন 06, আগস্ট 2025
in অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
গণপিটুনির ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার ৫ জুলাই দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুলাচর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে সেলিম, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল, পাশ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, নরসিংদীর মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আললাম এবং পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারোইগাতি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুল জলিল।

স্থানীয়দের থানা পুলিশ জানান, বুধবার দিবাগত রাতে ১০–১২ জনের একদল ডাকাত সাদুলাচর বাজারের পাশে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। তবে ৫ জনকে হাতে-নাতে ধরে ফেলে তারা। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির সময় আটক ৫ জনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: গণপিটুনিডাকাতিসদর মডেল থানা
Previous Post

নির্বাচনের সুনির্দিষ্ট মাস ঘোষণার ফলে অনিশ্চয়তা ও শঙ্কা উবে যাবে: মিলন

Next Post

লাওসের বিপক্ষে জিতে সন্তুষ্ট বাটলার, লক্ষ্য পূর্ব তিমুর

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রে দাঁড়িয়ে প্রশংসা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাওসের বিপক্ষে জিতে সন্তুষ্ট বাটলার, লক্ষ্য পূর্ব তিমুর

দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি দমন কমিশনের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির মামলায় এসকে সুর চৌধুরী ও পিকে হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT