চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখার জন্য নয়, শিরোপা জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 06, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সোহান অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির পূর্ণসদস্য হিসেবে ২৫ বছর পার করে দিলেও অস্ট্রেলিয়ায় খুব বেশি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। জাতীয় দলের না হলেও টানা দ্বিতীয় বছরে দেশটিতে খেলতে যাচ্ছেন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা, গত বছরের পর এবারও টপ এন্ড টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছে লাল-সবুজ দল। সাত দলের আসরে শিরোপা জয়ই লক্ষ্য, জানালেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ দলটি। বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। প্রশ্ন যায় অস্ট্রেলিয়ায় যেহেতু খেলার সুযোগ মেলে না, এটা শেখার জন্য বড় মঞ্চ কিনা।

সোহান জানিয়ে দিলেন শেখার জন্য নয়, শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে দল। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘শেখার প্রক্রিয়ায় খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব, এটা তো জীবনেরই অংশ। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলতে যাওয়া প্রসঙ্গে সোহান বলেছেন, ‘আমি একটা কথা পরিষ্কার করতে চাই। গ্লোবাল টি-টুয়েন্টি আমার অগ্রাধিকারে ছিল না। গ্লোবাল টি-টুয়েন্টির জন্য জাতীয় দলে ছিলাম না, বিষয়টা এমন না। চট্টগ্রামে ক্যাম্প করেছি, সিরিজ থেকে বাদ পড়ার পর গ্লোবাল টি-টুয়েন্টিতে খেলার সিদ্ধান্ত নেই।’

‘ফাঁকা ছিলাম, বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টুয়েন্টিতে খেলা ভালো, সেজন্য তখন এটা নিয়ে চিন্তা করেছি। অনেক সময় এরকম কথা (গ্লোবাল টি-টুয়েন্টি লিগের জন্য জাতীয় দলে নেই) শুনেছি। কিন্তু এটা নিয়ে আমার কারো সঙ্গে কথা হয়নি। না নির্বাচক, না টিম ম্যানেজমেন্ট, না রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। প্রতিটা খেলোয়াড়েরই প্রথম অগ্রাধিকার থাকে জাতীয় দলে খেলা।’

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসোহান
Previous Post

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

মস্তিষ্কে টিউমার হয়ে মারা গেলেন মার্কিন অভিনেত্রী

Next Post
অভিনেত্রী ডার্ক ফ্যাশনে পারফর্ম করছেন, পটভূমিতে কুইন্সবারি পিকচার্সের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্তিষ্কে টিউমার হয়ে মারা গেলেন মার্কিন অভিনেত্রী

এটাবের লোগো ও আকাশে উড়ন্ত বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইট এক্সপার্টের প্রতারণায় ভুক্তভোগীদের টিকিট রিফান্ড স্থগিতের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT