চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড, সাহায্য চাইলেন উর্বশী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 06, আগস্ট 2025
in বিনোদন
A A
উত্তরাখণ্ডে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত জনজীবন। সময়ের সঙ্গে বেড়েই চলেছে আহত, নিহত এবং নিখোঁজের সংখ্যা। আর সেখানেই বসবাস করেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

তাইতো অভিনেত্রীর অনেক ভক্তরাই তার অবস্থান জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

এরপরই অভিনেত্রী নিজে নিরাপদ আছেন জানিয়ে একটি পোস্ট দেন। সেই সঙ্গে তিনি উত্তরকাশীর বর্তমান অবস্থাও তুলে ধরেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী উর্বশী। নিজের জন্মস্থান উত্তরকাশীর হরিদ্বারের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এই ধ্বংস তাঁর হৃদয়কে ভেঙে দিয়েছে।

এক আবেগঘন বিবৃতিতে উর্বশী বলেন, হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ। আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরে ওঠে।

তিনি আরও বলেন, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছে হারিয়ে যাওয়া সন্তানদের ফেরার আশায়। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ। উর্বশী রাউতেলা আশ্বাস দিয়ে বলেন, ধারালি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন। আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।

তিনি তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশ-বিদেশের সকল অনুরাগী, আসুন আমরা এক হই। সামান্য সহায়তা, ভরসাযোগ্য ত্রাণ সংস্থার লিংক শেয়ার করাও পারে কারও জীবন বাঁচাতে। উত্তরাখণ্ড আগেও বিপর্যয় পার করেছে, এবারও পারবে। আমাদের নদী যতই উত্তাল হোক, আমাদের মনোবল আরও শক্তিশালী।

উর্বশী জানিয়েছেন, তিনি স্থানীয় সংগঠন ও প্রশাসনের সঙ্গে মিলে সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন। তার ভাষায়, চলুন একে অপরকে ভালোবাসা আর সহানুভূতিতে জড়িয়ে ধরি। আমরা শুধু ঘর নয়, গড়ে তুলি মানবতা দিয়ে এক নতুন উত্তরাখণ্ড।

Tags: উত্তরাখণ্ডউর্বশী রাউতেলা
Previous Post

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বিষয়ে হুঁশিয়ারি জাতিসংঘের

Next Post

ইনানী-পাটুয়ারটেক সৈকতে অজ্ঞাত যুবকের মরদেহ, শরীরে ক্ষতচিহ্ন

Next Post
Inani-Patuar Tek Beach, Bangladesh, with rocks and people on the shore. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনানী-পাটুয়ারটেক সৈকতে অজ্ঞাত যুবকের মরদেহ, শরীরে ক্ষতচিহ্ন

তিন নারীর ছবি, একে অন্যের দিকে তাকিয়ে, রঙিন পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণ: একটুকরো শোভা, এক জীবনের সঞ্চয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT