চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালায়ালাম সিনেমার কিংবদন্তী প্রেম নাজিরের পুত্রের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 05, আগস্ট 2025
in বিনোদন
A A
অভিনেতা প্রেম নাজিরের পুত্রের ছবি, মালায়ালাম সিনেমার কিংবদন্তী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন মালায়ালাম সিনেমার কিংবদন্তী প্রেম নাজিরের পুত্র এবং অভিনেতা শানাভাস। সোমবার (৪ আগস্ট) তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শানাভাস তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাইয়ের দ্য নিউ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে সিনে জগতে প্রবেশ করেন। ১৯৮১ সালে পরিচালক বালচন্দ্র মেননের প্রেমা গীতাঙ্গল ছবির মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। সেই সময় তার বাবা প্রেম নাজির মালায়ালাম চলচ্চিত্রে এক শক্তিশালী উপস্থিতি ছিলেন, যার প্রভাব শানাভাসের প্রথম দিককার পরিচিতি অর্জনে সাহায্য করেছিল।

পরবর্তী বছরগুলিতে শানাভাস একাধিক নামী নির্মাতা ও শিল্পীর সঙ্গে কাজ করেন। কোরিথারিচা নাল, গানম, ইভান ওরু সিমহাম, রথিলায়ম, ও হিমাম তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম। তবে তিনি কখনও তার বাবার মতো সুপারস্টার হতে পারেননি।

১৯৮০ এর দশকের মাঝামাঝি থেকে তার অভিনয় ক্যারিয়ারে ভাটা পড়ে। ১৯৯১ সালের পর তিনি দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন। ২০১০-এর দশকে চায়না টাউন, ওরিদাথোরু পোস্টম্যান ও কন্যাকুমারী এক্সপ্রেস-এর মতো সিনেমার মাধ্যমে ফেরেন। তার অভিনীত শেষ ছবি ছিল ২০২২ সালের ‘জনগণ মন’। যেখানে তিনি পৃথ্বীরাজ সুকুমারন ও সুরজ ভেঞ্জারমুডুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।

সিনেমার পাশাপাশি শানাভাস শঙ্খমুখম, ভেলুথা কথ্রিনা, কদমাতাথু কথানার, ও সত্যমেব জয়তে-এর মতো টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেন।

Tags: প্রেম নাজিরমালায়ালাম সিনেমা
Previous Post

বিশেষ ট্রেনে ঢাকায় আসছে বিভিন্ন অঞ্চলের ছাত্র-জনতা

Next Post

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

Next Post
বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

আর্টসেল ব্যান্ডের চার সদস্যের ছবি, ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ জুলাই উৎসবে আর্টসেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT