চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মিছিলে বিএনপি নেতার মৃত্যু

এস কে রাসেল by এস কে রাসেল
3:32 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি নেতাদের মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত নেতার নাম আল আমিন (৪০)। তিনি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা সদরের পাটমহল এলাকায় এই ঘটনা ঘটে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ফ্যাসিবাদী সরকারের পতন ও পলায়ন দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে আসা দলের নেতাকর্মীরা পাটমহল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হন। এসময় হঠাৎ করে আল আমিন অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতার কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

Tags: জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী
Previous Post

৩৬ জুলাই: কোনদিন ঘুম ভাঙবে না আহনাফের

Next Post

বৃষ্টি উপেক্ষা করে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ আয়োজনে জনতার ঢল

Next Post
জনতা বৃষ্টির মধ্যেও ৩৬ জুলাই উদ্‌যাপন উৎসবে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি উপেক্ষা করে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ আয়োজনে জনতার ঢল

বৃহৎ জনসমাগমের মাধ্যমে ৫ আগস্টের বিজয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজার প্রাণের বিনিময়ে ৫ আগস্ট জনতার বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT