চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই ১০ হাজারের বেশি রিটার্ন দাখিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
নতুন ভবনে এনবিআর অফিসের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

২০২৫–২৬ কর বছরের প্রথম দিনেই আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ হাজারের বেশি করদাতা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গতকাল ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর দিনশেষে অনলাইনে রিটার্ন জমা পড়ে ১০ হাজার ২০২টি।

২০২৪ কর বছরের প্রথম দিনে এই সংখ্যা ছিল ২ হাজার ৩৪৪। সে হিসাবে এবারে প্রথম দিনেই করদাতাদের সাড়া বেড়েছে প্রায় পাঁচ গুণ।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, রিটার্ন দাখিলে করদাতাদের এমন সাড়া এবারই প্রথম। ই-রিটার্ন বাধ্যতামূলক করা এবং অনলাইন পদ্ধতির সরলীকরণ এতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা।

গত ৩ আগস্ট এনবিআরের জারি করা এক আদেশে বলা হয়, এবার থেকে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত কিংবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিকে ছাড়া অন্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

তবে কেউ যদি কারিগরি সমস্যার কারণে ই-রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে যৌক্তিক কারণ দেখিয়ে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

২০২৪ কর বছরে সীমিত পরিসরে বাধ্যতামূলক ই-রিটার্ন চালু হলে প্রায় ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন।

বর্তমানে করদাতারা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক ট্রান্সফার এবং কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন।

রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকারপত্র (acknowledgement slip) ও আয়কর সনদ স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করা যাচ্ছে। পাশাপাশি এনবিআরের হেল্পলাইন ও কলসেন্টার থেকে তাৎক্ষণিক সহায়তা মিলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

Tags: আয়কর রিটার্নউপদেষ্টাড. সালেহউদ্দিন আহমেদরিটার্ন দাখিল
Previous Post

৩৬ জুলাই উৎসবে আর্টসেল

Next Post

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানের প্রস্তুত মঞ্চ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Next Post
চ্যানেল আই অনলাইন এর মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানের প্রস্তুত মঞ্চ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকার পাশে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যহীন রাষ্ট্র গঠনই আজকের দিনের শপথ: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT