চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাস্তায় দুর্ভোগ

শিহাব উদ্দিন সরকার by শিহাব উদ্দিন সরকার
8:33 অপরাহ্ন 04, আগস্ট 2025
in যশোর, শিক্ষা
A A
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাস্তায় জলাবদ্ধতা ও খানাখন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঁয়ত্রিশ একরের ছোট ক্যাম্পাস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গবেষণায় এগিয়ে থাকা যবিপ্রবি ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন সমস্যা। তার মধ্যে একটি বহুদিন যাবৎ রাস্তাগুলো সংস্কার না হওয়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে যবিপ্রবির অভ্যন্তরীণ রাস্তাগুলোর বেহাল দশা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না হওয়ায় অল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে যাতায়াতের সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রধান ফটকের সামনে, মসজিদে সামনের মোড়, লাইব্রেরি ভবনের সামনে, ডরমিটরি ও উপাচার্যের বাস ভবনের যাওয়ার রাস্তায় কয়েকটি জায়গায় ছোট-বড় অনেক গর্ত হয়ে গেছে। এতে বিটুমিন, পাথর উঠে রাস্তার অবস্থা খারাপ হয়ে উঠেছে। ছাত্রদের মুন্সী মেহেরুল্লাহ হল এবং শহীদ মসিয়ূর রহমান হলে যাওয়ার রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেখানে ভবন নির্মাণের দোহাই দিয়ে রাস্তার কাজে হাত না দেয়া প্রশাসন, ভবন নির্মানের কাজ অনেক আগে শেষ হলেও রাস্তা সংস্কারের কাজে মনোযোগ দিতে দেখা যায়নি।

হতাশার চিত্র বর্ণনা করে বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত হলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাগুলোর করুণ অবস্থা আমাদের প্রতিনিয়ত হতাশ করে। বৃষ্টি হলে অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, বিশেষ করে মসজিদের সামনের প্রধান রাস্তার মোড়টি অনেকটা স্থায়ী ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় অসংখ্য গর্ত ও খোয়া উঠে যাওয়ার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, বিশেষ করে যারা মোটরসাইকেলে চলাচল করে। এমনকি হেঁটে চলতেও বিপদে পড়তে হয়, রাস্তার উঠে যাওয়া খোয়া বা ইটে হোঁচট খেয়ে পড়ে যাওয়া যেন এখানে সাধারণ ঘটনা।’

ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তপু বলেন, আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তাগুলো অবস্থা অনেক খারাপ। দীর্ঘদিন রাস্তার সংস্কার কাজ করা হয় না বলে রাস্তার কার্পেটিং উঠে ছোট বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। সমস্যার বিষয়টি বিভিন্ন সময় উপাচার্য স্যারকে শিক্ষার্থীরা জানালেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রাস্তা সংস্কারের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজের জন্য ইতোমধ্যে ওয়ার্ক অর্ডার হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ করবো।

Tags: দুর্ভোগযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

কোরিয়ান দলের বিপক্ষে বড় জয় তুলেছে বার্সা

Next Post

নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করছে টিআইবি

Next Post
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লোগো, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করছে টিআইবি

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT