চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় শাকিব-বুবলীকে দেখে কী বললেন অপু বিশ্বাস?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 04, আগস্ট 2025
in বিনোদন
A A
অপুর সঙ্গে শাকিব-বুবলী, বাংলাদেশি তারকা অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকায় শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ও শেহজাদ খান বীরের একগুচ্ছ ছবি রবিবার বিকেলে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘সম্পর্কের ইতি টানার পর’ থেকে শাকিব-বুবলীকে এমনভাবে একসঙ্গে কখনও দেখা যায়নি।

পূর্বের অভিজ্ঞতা থেকে নেটিজেনরা অপেক্ষায় ছিলেন, শাকিব-বুবলীকে একসঙ্গে দেখে আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কেমন দেখার জন্য!

রবিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে একটি বইয়ের মোড়ক উন্মোচনে এসেছিলেন অপু বিশ্বাস। তখন তিনি সাদা শাড়ি পরেছিলেন। বেশ হাসিখুশি ভরা মুখে দেখা যায় তাকে। ওই আয়োজনে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীকে একসঙ্গে ছবি প্রসঙ্গে অপু বিশ্বাসকে কিছু বলতে অনুরোধ করা হয়।

তখন অপু বিশ্বাস বলেন, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। যাদের কথা জিজ্ঞেস করছেন তারাও প্রফেশনাল আর্টিস্ট। তাই আর্টিস্ট হয়ে অন্য আর্টিস্টদের নিয়ে কিছু বলতে পারবো না। এটা নিয়ে বলা আমার ঠিক হবে না। আমি সবাইকেই সম্মান করি।

অপু বিশ্বাস আরও বলেন, গত ১৫ জুন আমার পেইজে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সবাই নিশ্চয়ই আমার পেইজটা সম্পর্কে জানেন। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটি পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নের ক্লিয়ার উত্তর পেয়ে যাবেন।

দীর্ঘদিন ধরে শাকিব খানকে জড়িয়ে তার ‘দুই সাবেক স্ত্রী’ অপু-বুবলী সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে ইঙ্গিত দিয়ে পোস্ট করে থাকেন। এই কাদা ছোঁড়াছুঁড়ির ইতি টেনে গত ১৫ জুন অপু বিশ্বাস তার পেইজে একটি পোস্ট দিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার সেই পোস্টের কথাই বলেন অপু।

কী ছিল অপু বিশ্বাসের সেই পোস্ট? 

প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি—তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।

আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অম্লান থাকুক।

Tags: অপু বিশ্বাসআব্রাম খান জয়যুক্তরাষ্ট্রলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশেহজাদ খান বীর
Previous Post

গোল করালেন হামজা, জিতেছে লেস্টারও

Next Post

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

Next Post
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার, ছবি দুইটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

ইসি সচিব নির্বাচনি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনি ব্যবস্থাপনা আচরণে এআই অনেক বড় হুমকি: ইসি সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT