চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ায় গান গেয়ে প্রশংসিত সেরাকণ্ঠের আল আমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 04, আগস্ট 2025
in বিনোদন
A A
কোরিয়ায় গান গেয়ে প্রশংসিত সেরাকণ্ঠের আল আমিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত তরুণ কণ্ঠশিল্পী আল আমিন এবার বাংলাদেশকে গর্বিত করলেন আন্তর্জাতিক মঞ্চে। দক্ষিণ কোরিয়ার জিয়ংসিয়ন আরিরাংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০২৫’-এ গান গেয়ে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেছেন ২৩ বছর বয়সী এই শিল্পী।

বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে আসা ১৫০ জনেরও বেশি শিল্পীর অংশগ্রহণে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে আল আমিন বাংলাদেশের প্রতিনিধি দল ‘বাংলাদেশ টিম’-এর হয়ে গান পরিবেশন করেন।

Young man holding a certificate at World Art Festival in Korea. Channel i News - চ্যানেল আই নিউজ উৎসবে তিনি পরিবেশন করেন দুটি ভিন্ন ভাষার রোমান্টিক গান—একটি বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র “তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা” এবং অপরটি দক্ষিণ কোরিয়ান সুপারহিট ড্রামা ‘My Love from the Star’-এর “My Destiny”।

এই উৎসবে আল আমিনের অসাধারণ পারফরম্যান্সই শুধু নয়, বরং পুরো ‘বাংলাদেশ টিম’-এর পরিবেশনা অর্জন করে ‘The Best Arte Award’ নামের মর্যাদাপূর্ণ পুরস্কার। বাংলাদেশের পক্ষে আল আমিনের সঙ্গে আরও ছিলেন নৃত্যশিল্পী ময়ূখ সরকার, মূকাভিনয় শিল্পী মাহবুল আলম, মির লোকমান, এস.এম সজীব, পাপেট শিল্পী কৌশলী ও ঢাকা ফোক পাপেট থিয়েটারের একটি দল।

সেরাকণ্ঠের আল আমিনের গানের প্রশংসা পাচ্ছেন বাংলাদেশি তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ নোয়াখালীর এই প্রতিভাবান তরুণ শিল্পী দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় নিবেদিত। কোরিয়ার এই প্রতিযোগিতায় তিনি চ‍্যানেল আইয়ের পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণ করেন। চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে উঠে এসে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সম্ভাবনাময় একজন কণ্ঠশিল্পী হিসেবে।

এর আগেও আল আমিন আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘আলী’-তে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। সেই অভিজ্ঞতার পর এবার গায়ক হিসেবেও তিনি পৌঁছে গেলেন আন্তর্জাতিক সাফল্যের শিখরে।

Tags: আল-আমিনআলীগানচ্যানেল আই সেরাকণ্ঠনাটকলিড বিনোদনসিনেমাসেরাকণ্ঠ
Previous Post

নিরবের সঙ্গে ফটোশুট, ইভা বললেন ‘আমি সৌভাগ্যবতী’

Next Post

টিভি পর্দার আইকন লনি অ্যান্ডারসন আর নেই

Next Post
প্রসিদ্ধ টিভি ব্যক্তিত্ব লনি অ্যান্ডারসনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি পর্দার আইকন লনি অ্যান্ডারসন আর নেই

একজন নারী এয়ার কন্ডিশনারের সামনে মোবাইল ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে স্বস্তি, বাইরে সংকট: এয়ার কন্ডিশনারের অজানা দিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT