চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটাবের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিল সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 04, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের প্রশাসক নিয়োগের জন্য চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (৪ আগস্ট) সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ সত্ত্বেও আটাবের বর্তমান কমিটি আটাব অনলাইন নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ার হোল্ডারদের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এতে বলা হয়, অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য মানববন্ধন হয়েছে। এসব কারণে আটাব সংস্কার পরিষদ কর্তৃক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান শেষ করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Tags: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশআটাব
Previous Post

জলবায়ুর পরিবর্তনে আকাশ বিপদ, বাড়ছে দুর্ঘটনা

Next Post

জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

Next Post
সালাহউদ্দিন আহমেদ বিএনপি নেতা, সাক্ষাৎকারে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

রজনীকান্তের একটি দৃশ্য, তিনি গাঢ় পটভূমিতে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT