চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজ সত্যিকারের যোদ্ধা: রুট

টেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 04, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশদের সাত বছরের অপেক্ষার অবসান হতে পারে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের। পাঁচ ম্যাচের সিরিজে শেষটিতে ৩৭৪ রানের লক্ষ্যে স্বাগতিকরা চতুর্থ দিন পর্যন্ত তুলেছে ৩৩৯ রান। শেষদিনে দরকার ৩৫ রান, হাতে ৪ উইকেট। ওভালে চতুর্থ দিনে ইংলিশ ব্যাটার জো রুট তুলে নেন ৩৯তম শতক। পরে রুট প্রশংসায় ভাসিয়েছেন ভারত পেসার মোহাম্মদ সিরাজকে। শেষ টেস্টে প্রতিপক্ষের  আক্রমণাত্মক বোলিং নৈপুণ্যকে তিনি তুলনা করেছেন সিংহের মনোভাবের সঙ্গে। রুট চতুর্থ দিন শেষে বলেছেন, ‘সিরাজ সত্যিকারের একজন যোদ্ধা।’

ওভালে পঞ্চম টেস্টে নেই পেসার জাশপ্রীত বুমরাহ। তার অনুপস্থিতিতে সিরাজ দিয়ে চলেছেন সেরাটা। প্রথম ইনিংসে সিরাজ ৮৬ রান খরচায় তুলে নেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে তুলে নেন ইংলিশদের আরও দুই উইকেট। এপর্যন্ত সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন। যা দুদলের বোলারদের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে হেডিংলিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭১ রানতাড়ার রেকর্ড গড়ে জিতেছিল ইংল্যান্ড। ইংলিশরা শেষ ম্যাচেও সেটার পুনরাবৃত্তি করার কাছাকাছি। চতুর্থ দিনে বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে খেলা ভেস্তে না গেলে ফলাফল নিকটেই ছিল।

সিরিজে ভারত পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারের পর ভারত এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ জেতে ৩৩৬ রানে। সফরকারীরা লর্ডসে স্বাগতিকদের কাছে তৃতীয় টেস্ট হেরে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট করেছিল ড্র। সিরিজ বাঁচাতে ভারতকে দিতে হবে কঠিন পরীক্ষা। বোর্ডে আরও ৩৫ রান যোগ করার আগেই তুলে নিতে হবে ইংলিশদের চার উইকেট।

Tags: ইংল্যান্ডজো রুটটেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজভারতমোহাম্মাদ সিরাজলিড স্পোর্টস
Previous Post

জুলাইয়ে ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

Next Post

চোট সেরে কবে ফিরবেন মেসি, যে কারণে জানায়নি মিয়ামি

Next Post
ফুটবল খেলায় দুই দলের খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট সেরে কবে ফিরবেন মেসি, যে কারণে জানায়নি মিয়ামি

উপকূলে জাহাজডুবির দৃশ্য, বহু শরণার্থী ও অভিবাসী নিখোঁজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেন উপকূলে জাহাজডুবিতে ৬৮ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT