চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভালে জিততে ইংলিশদের লাগবে ৩২৪, হাতে ৯ উইকেট ও ২ দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 পূর্বাহ্ন 03, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ মোড় নিয়েছে ওভাল টেস্টে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভরাডুবির বোলাররা ম্যাচে টিকিয়ে রাখে ভারতকে। দ্বিতীয় ইনিংসে যশ্বী জয়সওয়ালের সেঞ্চুরি ও তিন ফিফটিতে স্বাগতিকদের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারী দল। লক্ষ্যতাড়ায় নেমে ১ উইকেট হারালেও এখনও ৯ উইকেট ও ২ দিন হাতে ইংলিশদের। ওভালে জিততে ইংল্যান্ডের লাগবে আরও ৩২৪ রান।

টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ২২৪ রানে। জবাবে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯৬ রান করে ভারত। তাতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান। রানতাড়ায় নেমে তৃতীয় দিনের খেলা শেষের আগে ১৩.৫ ওভারে ১ উইকেটে ৫০ রান তুলেছে ইংল্যান্ড। ৩৪ রান করা ডাকেট দিনের খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দিতে তিনে নামবেন অলি পোপ।

২ উইকেটে ৭৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। নাইটওয়াচম্যান আকাশ দীপকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন জয়সওয়াল। ৯৪ বলে ৬৬ রান করে আকাশ ফিরলে জুটি ভাঙে। এরপর শুভমন গিলও ফিরে যান দ্রুত, ১১ রান করেন। পরে করুণ নায়েরকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল।

নায়েরও টেকেননি বেশিক্ষণ, ফিরে যান ১৭ রান করে। ২৭৩ রানে জয়সওয়াল ফিরে গেলে ষষ্ঠ উইকেট হারায় ভারত। এই ওপেনার ১৪ চার ও ২ ছক্কায় ১৬৪ বলে ১১৮ রান করেন। চলতি সিরিজে জয়সওয়ালের দ্বিতীয় সেঞ্চুরি এটি, ক্যারিয়ারে ষষ্ঠ।

পরে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে ৩৯৬ রানে পৌঁছায় ভারত। দুজনেই ৫৩ রান করে করেন, জাদেজা ৭৭ বলে এবং সুন্দর ৪৬ বলে। ৪৬ বলে ৩৪ রান করেন ধ্রুভ জুরেল।

দ্বিতীয় ইনিংসে ইংলিশ পেসার জশ টাং ৩০ ওভারে ১২৫ রান খরচায় ৫ উইকেট নেন। গাস অ্যাটকিনসন ৩ এবং জেমি ওভেরটন ২ উইকেট নেন।

৩৭৪ রানের লক্ষ্যে নেমে ডাকেট ও ক্রলি ভালো শুরু এনে দেন স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ৫০ রান এনে দেন দুজনে। ১৩.৫ ওভারে ১৪ রান করে ক্রলি ফিরে গেলে দিনের খেলার পর্দা নামে।

একমাত্র উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

Tags: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিআকাশইংল্যান্ডকারুণগিলজয়সওয়ালডাকেটভারতলিড স্পোর্টস
Previous Post

রোনালদোর জাতীয় দল সতীর্থ ব্রুনোকে চায় আল নাসের

Next Post

ডি ভিলিয়ার্সের ১২০, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা

Next Post
ডি ভিলিয়ার্সের ব্যাট হাতে ১২০ রান করে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি ভিলিয়ার্সের ১২০, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা

ঢাকায় বৃষ্টির সময় রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT