চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা সিনেমার বন্ধুত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 02, আগস্ট 2025
in বিনোদন
A A
বন্ধুত্বের গল্পের জন্য ট্রেনের জানালা দিয়ে দেখা শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। এই বিশেষ দিনে বন্ধুদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে সামাজিক যোগাযোগমাধ্যম সরব হয়ে ওঠে। বন্ধু আছে গল্পে, কবিতায়, গানে, আর সবচেয়ে দৃশ্যমানভাবে—সিনেমায়। সিনেমার পর্দায় বন্ধুত্বের মুহূর্তগুলো দেখে অনেকেই স্মরণ করেন নিজেদের বন্ধুবান্ধবকে। বাংলা সিনেমায়ও বারবার উঠে এসেছে এই চিরন্তন সম্পর্ক। বন্ধুত্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন বেশ কিছু হৃদয়ছোঁয়া সিনেমা। বন্ধু দিবস উপলক্ষে বাছাই করা হলো এমনই ছয়টি উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র, যেগুলোর কেন্দ্রে রয়েছে বন্ধুত্বের মজবুত বন্ধন:

আম কাঁঠালের ছুটি
মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি এক শহুরে শিশুর গ্রামভ্রমণের গল্প। আট বছরের সেই ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে গিয়ে আবিষ্কার করে এক নতুন জগৎ—যেখানে থাকে নির্ভেজাল বন্ধুত্ব, খেলা আর আনন্দের অনন্য অভিজ্ঞতা। ৭০-৮০ বা ৯০-এর দশকে বেড়ে ওঠা দর্শকদের কাছে এই ছবি এক অনন্য নস্টালজিয়া।

নেটওয়ার্কের বাইরে
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই ওয়েব ফিল্মটি চার বন্ধুর হঠাৎ বেড়িয়ে পড়া এক ভ্রমণের গল্প, যা জড়িয়ে যায় কিছু অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে। বিশ্ববিদ্যালয় জীবন শেষে একসঙ্গে কাটানো সময় ও বন্ধুত্বের টানাপড়েন এখানে উঠে এসেছে অনবদ্যভাবে। শরিফুল রাজ, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণসহ একঝাঁক তরুণ তারকারা অভিনয় করেছেন এতে।

জাগো
খিজির হায়াত খানের পরিচালনায় বাংলাদেশের প্রথম ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র হলেও, এর মূলে রয়েছে দলীয় বন্ধন ও বন্ধুত্বের শক্তি। একটি স্থানীয় ফুটবল দলকে ঘিরে তৈরি হওয়া গল্পে বন্ধুরা একসঙ্গে লড়াই করে অসম্ভবকে সম্ভব করে তোলে। অভিনয় করেছেন ফেরদৌস, তারিক আনাম খান, আরেফিন শুভসহ আরও অনেকে।

দারুচিনি দ্বীপ
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তৌকির আহমেদের এই চলচ্চিত্রে রয়েছে একদল তরুণ-তরুণীর বন্ধুত্ব, প্রেম আর জীবনের নানা টানাপড়েন। বন্ধুদের একসঙ্গে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত থেকে শুরু হয় গল্পের মোড়। রিয়াজ, মম, মোশাররফ করিম, ইমনসহ একাধিক তারকা এতে অভিনয় করেন।

ব্যাচেলর
মোস্তফা সরয়ার ফারুকীর এই আলোচিত ছবিতে দেখা মেলে ঢাকায় বসবাসকারী কিছু অবিবাহিত তরুণের জীবনের গল্প। কাজ, প্রেম, হতাশা, আনন্দ—সব কিছুতেই একে অপরের পাশে দাঁড়ানো এই বন্ধুরা দিন শেষে আড্ডায় মিলিত হয় একসঙ্গে। হুমায়ুন ফরীদি, জয়া আহসান, আহমেদ রুবেল, মারজুক রাসেলসহ অসাধারণ সব শিল্পীদের অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

দীপু নাম্বার টু
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মাণ করেন এই চলচ্চিত্র, যা হয়ে ওঠে বহু দর্শকের শৈশবের প্রিয় ছবি। দীপু ও তারিক—দুজন বিপরীত স্বভাবের ছেলের বন্ধুত্ব গড়ে ওঠে শত্রুতা থেকে। একসঙ্গে তারা পরাজিত করে এক ভয়ংকর ডাকাতদলকে। দীপুর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অরুণ সাহা।

এছাড়া বাংলা চলচ্চিত্রে বন্ধুত্ব নিয়ে আরো বহু চলচ্চিত্র আছে। এরমধ্যে দোস্ত দুশমন, বন্ধু আমার, অভিযান, ভাইবন্ধু, নারীর মন, মেঘের কোলে রোদ অন্যতম।

Tags: আম-কাঁঠালের ছুটিজাগোদারুচিনি দ্বীপদীপু নাম্বার টুনেটওয়ার্কের বাইরেবন্ধুবন্ধু দিবসবন্ধুত্ববাংলা সিনেমাব্যাচেলরলিড বিনোদনসিনেমা
Previous Post

টাকা পাচার ও কারখানা বন্ধের কারণ জানালেন নৌ উপদেষ্টা

Next Post

‘অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’

Next Post
অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন একজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

'অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে'

দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার, হোটেল রুমে মৃতদেহ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোটেল রুম থেকে দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT