চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভালে ১৫ উইকেটের দিনে টেন্ডুলকারকে ছাড়িয়ে রুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 পূর্বাহ্ন 02, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওভাল টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ ও গাস অ্যাটকিনসনরা। এদিন মোট ১৫ উইকেট তুলে নিয়েছেন দুদলের বোলাররা। ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে অনন্য রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জো রুট। ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে।

শুক্রবার ২৯ রানে আউট হন রুট। তাতে টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান। ইংল্যান্ডে ৭,২২০ রান করে এই তালিকার দুইয়ে এখন রুট। তিনে নেমে যাওয়া টেন্ডুলকার ভারতের মাটিতে করেছেন ৭,২১৬ রান। শীর্ষে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ঘরের মাটিতে সর্বোচ্চ ৭,৫৭৮ রান করেছেন।

এদিন আরও একটি কীর্তি গড়েছেন রুট। প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন। দেশটির বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে এখন ৩৪ বর্ষী ব্যাটারের রান ২,০০৬। অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১,৮৯৩ রান করে তালিকায় দুইয়ে আছেন পন্টিং।

টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ২২৪ রানে। জবাবে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২ উইকেটে ৭৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী দল। ৫২ রানে এগিয়ে থাকা ভারতের হয়ে যশ্বী জয়সওয়াল ৫১ রানে এবং আকাশ দীপ ৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

৬ উইকেটে ২০৪ রানে দ্বিতীয় দিনে ব্যাটে নামে ভারত। এদিন মাত্র ৫ ওভার ৪ বল ব্যাট করে ২০ রান যোগ করেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

প্রথম ইনিংসে ভারত ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ের। সাই সুদর্শন করেন ৩৮ রান। বাকিদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ২৬ এবং শুভমন গিল ২১ রান করেন।

ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন ২১.৪ ওভারে ৪৬ রান খরচায় ৫ উইকেট নেন। ভারতের বিপক্ষে তার প্রথম এবং ক্যারিয়ারের চতুর্থ ফাইফার এটি। ৩ উইকেট নেন জশ টাং, ক্রিস ওকস নেন এক উইকেট।

জবাবে নেমে ফিফটি করেন দুই ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক। ক্রলি ৫৭ বলে ৬৪ রান এবং ৬৪ বলে ৫৩ রান করেন ব্রুক। বাকিদের মধ্যে বেন ডাকেট ৩৮ বলে ৪৩ এবং জো রুট ৪৫ বলে ২৯ রান করেন। ক্রিস ওকস চোটের কারণে নামেননি ব্যাটিংয়ে, তাতে ইংলিশদের ইনিংস থামে ২৪৭ রানে।

ভারতীয় বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। আকাশ দীপ নেন এক উইকেট।

২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১৮ ওভার ব্যাট করেছে ভারত। সফরকারীদের ভালো শুরু এনে দেন যশ্বী জয়সওয়াল। তবে ৪৬ রানে প্রথম উইকেট হারায়। ৭ রান করে ফিরে যান লোকেশ রাহুল। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। সাই সুদর্শন ফেরেন ১১ রান করে। পরে নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপকে সঙ্গী করে ফিফটি পূর্ণ করার পাশাপাশি দিনের খেলা শেষ করেন জয়সওয়াল।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত গাস অ্যাটকিসন ও জশ টাং একটি করে উইকেট নিয়েছেন।

Tags: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডগিলজয়সওয়ালপ্রসিধভারতরুটলিড স্পোর্টসসিরাজ
Previous Post

রুট-ব্রুকদের সাদা হেডব্যান্ড পরে নামার নেপথ্যে কী?

Next Post

৩৩ বছরের প্রতীক্ষার অবসান, শাহরুখের জাতীয় পুরস্কার জয়

Next Post
চরিত্রে চারজন অভিনেতা, বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ডে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩ বছরের প্রতীক্ষার অবসান, শাহরুখের জাতীয় পুরস্কার জয়

বৃষ্টির কারণে জলমগ্ন রাস্তা ও সবুজ গাছপালা, ভারী বর্ষণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৩ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT