চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেনরির দাপুটে বোলিং, জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 01, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে, হেনরির দাপুটে বোলিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইটাও জমাতে পারেনি জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হার এড়ালেও বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দল। তিন দিনে শেষ হওয়া ম্যাচে ম্যাট হেনরির দাপুটে বোলিংয়ে রোডেশিয়ানদের ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

টসে জিতে আগে ব্যাটে নামা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ১৪৯ রান করে। জবাবে নেমে কিউইরা প্রথম ইনিংসে করে ৩০৭ রান। ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৬৫ রানে। সফরকারীদের কেবল ৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। লক্ষ্যতাড়ায় নেমে ১ উইকেট হারালেও ২.২ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।  দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

কিউই পেসার ম্যাট হেনরি দুই ইনিংসেই দারুণ করেছেন। প্রথম ইনিংসে ১৫.৩ ওভারে ৩৯ রানে ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৫১ রান খরচায় নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে রোডেশিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেইগ আরভিন। ৩০ রান করেন তাফাদজওয়া সিগা। এছাড়া নিক ওয়েলচ করেন ২৭ রান।

হেনরির ৬ উইকেটের পাশাপাশি নাথান স্মিথ নেন ৩ উইকেট।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ভালো করেছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করেন। মিচেল করেন ১১৯ বলে ৮০ রান। এছাড়া উইল ইয়াং ৪১ এবং হেনরি নিকোলস ৩৪ রান করেন।

স্বাগতিক বোলাদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট নেন। তানাকা চিভাঙ্গা নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান করেন শন উইলিয়ামস। এছাড়া সিগা ২৭ রান এবং আরভিন ২২ রান করেন।

কিউই বোলারদের মধ্যে চার উইকেট নেন মিচেল স্যান্টনার। হেনরি ও উইলিয়াম ও’রোর্ক নেন ৩টি করে উইকেট।

৮ রানের লক্ষ্যে নেমে ৪ রানে ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে ইয়াং ও নিকোলস জয়ে নিশ্চিত করেন।

Tags: জিম্বাবুয়েনিউজিল্যান্ডলিড স্পোর্টসহেনরি
Previous Post

৩২ জুলাই: কেমন করে এলো এই ‘অবাস্তব তারিখ’

Next Post

আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

Next Post
ডিএমপি কর্মকর্তার সংবাদ সম্মেলন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

বাংলাদেশি ১৭ জন বিএসএফের কাছে হস্তান্তর, মেহেরপুরে বিজিবি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে বিজিবির কাছে ১৭ বাংলাদেশীকে বিএসএফের হস্তান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT