চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি জানি না সেই সাহসটা কোথা থেকে এসেছিল, কিন্তু সেটা ছিল’

৩ আগস্ট ২০২৪ সালের একটি স্মরণীয় মুহূর্তের বর্ণনা দিয়ে বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 01, আগস্ট 2025
in বিনোদন
A A
পুলিশের কঠোর নিরাপত্তা ও বিক্ষোভকারীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিলেন দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা। শুধু অনলাইনেই নয়, একপর্যায়ে সরাসরি রাজপথেও অংশ নিতে দেখা গেছে তাদের, বিশেষ করে সরকার পতনের একদফা দাবিতে। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

জুলাই-গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে প্রতিনিয়ত নানা স্মৃতি তুলে ধরছেন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেকেই। সেই ধারাবাহিকতায় বাঁধন সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ৩ আগস্টের একটি ঘটনাকে ‘একটি স্মরণীয় মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

বাঁধন লিখেছেন, সেদিন তিনি শাহবাগ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেন— পুলিশ ছাত্রছাত্রীদের শহীদ মিনারে যেতে দিচ্ছে না। বিষয়টি দেখে হতাশ হয়ে পড়লেও তিনি নিজে চুপচাপ চলে যাননি। বরং সেখানে দাঁড়িয়ে ছাত্রদের যাতায়াতের পথ করে দেন এবং নীরবে তাদের পাশে দাঁড়ান।

বিষয়টি বাঁধন লিখেন এভাবে,“৩ আগস্ট ২০২৪, শাহবাগ দিয়ে হাঁটার সময় আমি একটি অস্বস্তিকর দৃশ্য দেখলাম—পুলিশ ছাত্রছাত্রীদের থামিয়ে দিচ্ছে, তাদের শহীদ মিনারের দিকে যেতে দিচ্ছে না। বিষয়টি দেখে আমি ভীষণ হতাশ বোধ করলাম। চুপচাপ হেঁটে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, ছাত্রদের যাওয়ার পথ করে দিলাম, নীরবে তাদের পাশে দাঁড়ালাম। পুলিশ অফিসাররা ঠিক আমার সামনে ছিল, কিন্তু আমি যতক্ষণ ছিলাম, তারা কিছু বলেনি।”

পরে তার সহকর্মী ফারিহা শামস সেঁউতি এসে তার পাশে দাঁড়ান। বাঁধন লিখেন, এরপর দেখা হয় রাজীব ভাইয়ের সঙ্গে। তিনি উদ্বেগ প্রকাশ করে বাঁধনকে বলেন, ‘তোমাকে যদি গ্রেপ্তার করে?’ পরে তাকে শহীদ মিনারের দিকে নিয়ে যান।

ঘটনার বর্ণনায় বাঁধন বলেন, “আমি রাগান্বিত ছিলাম, হতাশ ছিলাম। কিন্তু আমার ভিতরে কিছু একটা ছিল, যা আমাকে সরতে দেয়নি। এত পুলিশ থাকা সত্ত্বেও, তারা আমাকে সরাতে পারেনি—কারণ আমি ছাত্রদের জন্য দাঁড়িয়ে ছিলাম।”

একেবারে শেষে তিনি লেখেন, “আমি জানি না সেই সাহসটা কোথা থেকে এসেছিল, কিন্তু সেটা ছিল। এবং আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলাম।”

Tags: অভিনয়শিল্পীআজমেরী হক বাঁধনগণঅভ্যুত্থানজুলাইবাঁধনলিড বিনোদনশহীদ মিনারসিনেমা
Previous Post

মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা

Next Post

উচু ভবন নির্মাণের ঝুঁকি বিবেচনায় নিয়ে পরিকল্পনার পরামর্শ

Next Post
উচ্চ ভবন নির্মাণের জন্য পরিকল্পনা ও ঝুঁকি মূল্যায়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

উচু ভবন নির্মাণের ঝুঁকি বিবেচনায় নিয়ে পরিকল্পনার পরামর্শ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির পর হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT