চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্ন ডিফেন্ডারকে দলে চায় আল-নাসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 01, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্ন ডিফেন্ডারকে দলে চায় আল-নাসের, ফুটবল ম্যাচে খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর ডাকে সৌদির আল-নাসেরে যোগ দিয়েছেন স্বদেশী জোয়াও ফেলিক্স। আক্রমণভাগের পর ক্লাবটি রক্ষণের শক্তি বাড়াতে চাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাউথ কোরিয়ান সেন্টারব্যাক কিম মিন-জায়েকে দলে পেতে চায় সৌদি প্রো লিগের দলটি।

জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে কিম মিন-জায়েকে নিয়ে আলোচনা শুরু করেছে আল-নাসের। চলতি গ্রীষ্ম দলবদলেই চুক্তি সম্পন্ন করতে চায় সৌদি ক্লাবটি। এখনও চূড়ান্ত কিছু ঘটেনি। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে খবর। ২৮ বর্ষী কিম নিজেও সৌদি আরবে খেলতে আগ্রহী।

আল-নাসরে ফরাসি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের অবস্থান এখন অনিশ্চিত। ফর্মে ধারাবাহিকতা না থাকায় তাকে বিদায় জানাতে পারে ক্লাবটি। কিমকে লাপোর্তের বিকল্প ভাবছে তারা।

২০২৩ সালে ইতালিয়ান ক্লাব নাপোলিতে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কিম। বায়ার্ন রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বায়ার্ন সম্প্রতি বেয়ার লেভারকুসেন থেকে জার্মান তারকা জনাথন তাহকে টেনেছে, ফলে কিমের স্কোয়াডে গুরুত্ব কিছুটা কমে যেতে পারে।

আল-নাসের এমুহূর্তে প্রি-সিজন ট্যুরে প্রীতি ম্যাচ খেলছে। তাদের পরবর্তী ম্যাচ স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে, রোববার এস্টাদিও মেদিতেরানেও স্টেডিয়ামে হবে ম্যাচ। সৌদি সুপার কাপের ম্যাচে ১৯ আগস্ট তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আল-ইত্তিহাদের বিপক্ষে।

Tags: আল-নাসেরক্রিস্টিয়ানো রোনালদোবায়ার্ন মিউনিখলিড স্পোর্টস
Previous Post

বড় জরিমানার মুখে পিএসজি

Next Post

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অচল

Next Post
শাহবাগে হাজারো মানুষ জমায়েত, আন্দোলন চালিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অচল

ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় নিহত তরুণের ছবি, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT